বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ পাথরঘাটা (বরগুনা)॥ বলেশ্বর নদীর সুন্দরবন এলাকায় মাছ ধরার সময় ট্রলার ডুবে বরগুনার পাথরঘাটার দুই জেলে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার সন্ধ্যা ছয়টায় নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

নিখোঁজ জেলেরা হলো পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম বেপারির ছেলে ইউসুফ বেপারি (২৩) ও আমিন বেপারির ছেলে বায়জিদ (১৭)।

পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চারদিনের বাজার সদাই নিয়ে ইউসুফ ও বায়জিদ বলেশ্বর নদীতে মাছ ধরার জন্য ছোট একটি ট্রলার নিয়ে রওনা দেয়।

বায়জীদের মা পারভীন জানান, বৃহস্পতিবার দিবাগত (৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে তার ছেলে বায়জিদ ফোন করে জানায় তাদের ট্রলার ডুবে গেছে। তারা দুজন একটি ককশিটের উপর ভেসে তাড়াতাড়ি উদ্ধার করতে সাহায্য চায়। এরপর থেকে তাদের ব্যাবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।

ইউসুফের নানা আব্দুল লতিফ জানান ট্রলার ডুবির খবর পেয়ে রাতেই এলাকার লোকজন উদ্ধারের জন্য বের হয়। শুক্রবার বেলা দুইটার দিকে ডুবে যাওয়া ট্রলার ও জাল দড়ি উদ্ধার করা হয়েছে ও ককশিট উদ্ধার করা হয়েছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেরা সম্পর্কে চাচাতো ভাই। তাদের উদ্ধারের জন্য পাঁচটি ট্রলার নদীতে তল্লাশি করছে। কিন্তু শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি।

দক্ষিণ শ্টেশান কোস্টগার্ড শ্টেশান কমান্ডার লেফটেনেন্ট শাফায়েত আবরার জানান কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ভ্যাসেল নিয়ে উদ্ধার চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছাব্বিশ বছর পর দিল্লীর দখল পেতে চলছে বিজেপি 

রাণীশংকৈলে নৌকা মার্কার এমপি প্রার্থীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় 

নাঃগঞ্জ জেলা প্রশাসক এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

দুর্নীতি করলে শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

মরমী সাধক কবি রাধারমন দত্তের ১০৮’তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে  প্রস্তুতি সভা

জলঢাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই

ভারতীয় পেঁয়াজ চোরাচালানকালে গ্রেফতার ইউপি সদস্য, উদ্ধার ৪ লাখ টাকার পেঁয়াজ 

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি পালিত 

চিরিরবন্দরে মিথ্যা হয়রানিরমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন