বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পারুলিয়ায় ৫০টি অপুষ্টি শিশুর পরিবারে পুষ্টি সামগ্রী বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে অপুষ্টির শিকার ৫০টি শিশুর পরিবারের মাঝে ৩ মাসের পুষ্টি সামগ্রী (পুষ্টিকনা) ও ত্রিশটি করে ডিম সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার পারুলিয়া ইউনিয়ন সিএসও ফোরামের আয়োজনে এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও অর্থায়নে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত পুষ্টি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত পরিবারের মাঝে পুষ্টি কনা ও ডিম বিতরণ করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

উপজেলা সি এস ও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, ইউপি সদস্য অসিম কুমার ঘোষ, আব্দুল আলিম, নজরুল ইসলাম, আব্দুর রকিব, নুর বানু কাদেরী, ফারহানা পারভীন মুক্তি, হাসিনা খাতুন, রাইট টু গ্রো প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, সিএসও আক্তার ঢালী, সাফায়েত হোসেন বাচ্চু, বাবুরাম মন্ডল, নাজমুল শাহাদাত, প্রশান্ত মন্ডল প্রমুখ।

প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় উঠান বৈঠকের মাধ্যমে মায়েদেরকে পর্যাপ্ত জ্ঞান আহরনের জন্য এবং অপুষ্টি দূর করতে তাদেরকে যথেষ্ট সচেতন ও সহযোগিতা করা হচ্ছে। যার ফলে আজকের কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামীতে এ কার্যক্রম চলমান থাকবে এবং পারুলিয়া ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জরিপের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫০টি পরিবারে মা ও শিশুদের মাঝে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের

পাথরঘাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মুনসুর আহমেদ (রহঃ) মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ

মসজিদ থেকে বের হবার পরই গুলি বিএনপি নেতাকে

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

খাগড়াছড়িতে অর্ধ কোটি টাকারও বেশি অবৈধ সিগারেট জব্দ, আটক-২

এইচ পি ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন (রাজারহাট) আর নেই

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ড. ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড

জয়পুরহাটে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মামলায় সাবেক মেয়র মোস্তাক আবারও গ্রেপ্তার

বালিয়াডাঙ্গীর ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন 

ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার: সময়নিষ্ঠ জীবন গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ