বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাসপোর্ট অফিসের কর্মকর্তা পরিচয়ে টাকা আত্মসাৎ হারুনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ নিজেকে পাসপোর্ট অফিসের কর্মকর্তা পরিচয়ে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে উধাও চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানাধীন সার্জিস্কোপ হাসপাতাল এলাকার বাসিন্দা প্রতারক মোঃ হারুন (৪০)। এবিষয়ে গত (২০ আগস্ট) রবিবার ভুক্তভোগী আমান উল্লাহ পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং- ১৮১১।

জিডিতে উল্লেখ করা হয়, প্রতারক হারুনের সাথে আমার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তিনি নিজেকে পাসপোর্ট অফিসের কর্মকর্তা বলে পরিচয় দেন। দুই মাস পূর্বে এক সপ্তাহের মধ্যে তিনি আমাকে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু সাত দিনের জায়গায় দুই মাস অতিবাহিত হলে আমি তার মুঠো ফোনে ফোন দেই। এ সময় তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দেয় এবং পাসপোর্ট দিবে না মর্মে সরাসরি জানিয়ে দেয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাকে দালাল বলে আখ্যায়িত করেন। তাদের বক্তব্য, হারুন নামের কোন ব্যক্তি পাসপোর্ট অফিসের কর্মকর্তা নয়।

এ বিষয়ে মোঃ হারুনের মতামত জানতে তার মুঠো ফোনে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি। অতঃপর তার হোয়াটসঅ্যাপে ঘটনাবলী জানতে চেয়ে বার্তা পাঠানোর পরও তিনি মেসেজ সিন করে কোন জবাব দেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সর্বজনীন পেনশন স্কিম বিশেষ সভা

ভূরুঙ্গামারীতে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

মেহেরপুরে নারীর শ্লীতাহানির অভিযোগ ভন্ড কবিরাজ ওয়াসিমের বিরুদ্ধে

ঈদগাঁওতে ফিলিস্তিনে বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন 

নিউইয়র্ক কনস্যুলেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট প্রবাসী বাংলাদেশী ফোরামের ১৩ দফা দাবি পেশ 

চট্টগ্রামে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই ব্লেড শামীম গ্রেপ্তার

অবশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কাছে ভারতীয় আমেরিকানদের বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করার আর্জি

আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নারী দিবস পালিত