বাংলাদেশ সকাল
রবিবার , ৪ জুন ২০২৩ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাহাড়ী জনপদ ঈদগড়-বাইশারী সড়ক যোগাযোগ ব্যবস্থার মরণ দশা : ভোগান্তি চরমে 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৩ ১:৪১ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)॥ আঁকাবাঁকা পাহাড়ি জনপদ ঈদগড়-বাইশারী ও ঈদগাঁও সড়ক যোগাযোগ ব্যবস্থার মরন দশায় পরিণত হয়ে পড়েছে। দীর্ঘকালেও দেখার কেউ না থাকায় ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও যাত্রী সাধারন।

জানা যায়, ঈদগড় এলাকা টাটকা সবজিতেই ভরপুর। তরিতরকারী স্থানীয়দের চাহিদা মিটিয়ে দুরদুরান্তে বিক্রি করতেও নিয়ে যায় লোকজন।

এমনকি জেলার নানান এলাকা থেকে ছোট-বড় পাইকারী ব্যবসায়ীরা তাজা সবজি কিনতে এই বাজারে সপ্তাহে দুইদিন ছুটে আসে। কিন্তু সড়কে এমন অবস্থা দেখে আসতে অনিহা প্রকাশ করে।

পরিতাপের বিষয় যে, প্রায় দীর্ঘ দুই বছর ধরেই ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কের পানেরছড়া ঢালার ভাঙ্গনটি স্থায়ীভাবে সংস্কার না করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। যার ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার পাশাপাশি কদমাক্তে যান বাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম ভাবে ভোগান্তি পড়ছেন ব্যবসায়ী, শিক্ষার্থী যাত্রীসাধারনসহ নানা শ্রেনী পেশার লোকজন।

আর এতে চরম অসন্তোষ প্রকাশ করেন সড়কে চলাচলকৃত যাত্রী ও চালকরা। তারা দ্রুতসময়ে এ ভাঙ্গনটির সংস্কার দেখতে চান। তা না হলেই আসন্ন বর্ষা মৌসুমে সড়কের সাথে ঘেঁষে যাওয়া খালটির সাথে রাস্তা বিলীন হওয়ার আশংকায় রয়েছেন অনেকে। যার কারনে দিবারাত্রী কষ্টের শেষ সীমা থাকেনা।

দীর্ঘকাল ধরে ভাঙ্গনটি স্থায়ীভাবে মেরামত না হওয়াতে সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াতকারী ঈদগড়-বাইশারীর হাজার হাজার জনসাধারণ কষ্ট পাচ্ছেন প্রায়শ। দেখার কেউ নেই। বলতে গেল সড়কটি যেন অভিভাবকহীন।

অন্যদিকে যেখানেই সড়কটি দীর্ঘকাল অযত্নে অবহেলা আর ভাঙ্গায় পড়ে আছে। সেখানেই প্রায়শ ডাকাতি ও অপহরণসহ নানান বিচ্ছিন্ন ঘটনা ঘটে। কিন্তু সাধারণ জনগণ প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করছে উক্ত সড়ক দিয়ে।

এই সড়কে চলাচলরত যাত্রীও চালকদের দাবী, বর্ষার পূর্বেই ক্রাইম পয়েন্ট খ্যাত পানেরছড়া ঢালায় ভাঙ্গনকৃত সড়কটি স্থায়ীভাবে সংস্কার করনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

হামিদুল হক নামের এক ব্যবসায়ী জানান, গত দুই বছর পূর্বে পাহাড়ী ঢলে ভেঙ্গে যাওয়া সড়ক টি এখন সংস্কারে আলোর মুখ দেখেনি। আসন্ন বর্ষা পূর্বে স্থায়ীভাবে মেরামত করে যাতাযাতের সু-ব্যবস্থা করা হউক।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বিএনপি নেতাদের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

জামালপুরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

শুদ্ধাচার পুরস্কার সম্মাননা পেলেন এস.আই মাহমুদ মোস্তফা

চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

জনপ্রিয় হয়ে উঠেছে কর্ণফুলীর দক্ষিণ পাড় : বিনোদন প্রেমীদের ভীড় 

ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ

সীতাকুণ্ডে আজ থেকে শুরু ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা, হচ্ছেনা বৈদিক সম্মেলন

দেবহাটায় জমিজমা সংক্রান্ত ঘটনায় আহত দুই 

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন