বাংলাদেশ সকাল
বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় গরু রেখেই চম্পট পাচারকারীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ

মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী॥ নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ভারত থেকে চোরাকারবারির মাধ্যমে আসা তিনটি ভারতীয় বলদ গরু উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। সোমবার (২রা জানুয়ারি) ভোর চারটার সময় ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ সীমান্ত এলাকা থেকে মাঝারি আকারের এসব গরু উদ্ধার করা হয়। এ সময় গরু চোরাকারবারিদের আটক করতে পারেনি পুলিশ।

থানা সূত্র জানা যায়, ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই জাহিদ হাসান ও এসআই রুস্তম আলীর নেতৃত্বে প্রতিদিনের মত মাদকদ্রব্য, চোরাচালান রোধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাকালীন সময় সোমবার রাত থেকে ভোর পর্যন্ত সীমান্তের ওই এলাকায় ডিমলা থানা পুলিশ অভিযানে ও টহলে ছিল। চোরাকারবারিরা ভারত থেকে তিনটি গরু নিয়ে কালিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ডিমলা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে টহলরত পুলিশ সদস্য এসব গরু উদ্ধার করে ডিমলা থানায় নিয়ে আসে।

ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, যে কোন পাচার বা চোরাকারবারি ধরতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়া হয়। সোমবার ভোরে কালিগঞ্জ সীমান্তে পাচারের সময় ভারতীয় তিনটি গরু উদ্ধার করা হয়। নিয়মানুযায়ী উদ্ধারকৃত গরু জব্দ তালিকা করে আদালতের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

না’গঞ্জে বাংলা বর্ষবরণে কঠোর নিরাপত্তা বেষ্টনি

শার্শা সীমান্ত থেকে ৩৫ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক 

আর জি কর কান্ডের জেরে এবার কলকাতার রাজপথে বামফ্রন্টের ছাত্র ও যুব কমিটির সদস্যরা

মেহেরপুরে দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

ফরিদা এমপি’র ঈদ উপহার বিতরণ

রামগড়ে বিজিবি মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন ও বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময়

হাসপাতালের সেবার মান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকল্পে না’গঞ্জ ডিসির মতবিনিময়

তালতলীতে ঔষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছা-সোলাদানা-গড়ুইখালী সড়কের অর্ধেক রাস্তা অবহেলিত, আংশিক সংস্কার

তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবেনা : দুলু