বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পূর্বপরিকল্পনা অনুযায়ী স্ত্রী মীম কে শ্বাসরোধ করে হত্যা; স্বামী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরে শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী মীম কে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে র‍্যাব,আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুর জেলার সদর উপজেলার ফৌজদারীমোড় এলাকায় র‍্যাব-১ ও র‍্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গৃহবধূ মিম আক্তারের বাবা ইউসুফ খান বাদী হয়ে গতকাল রাতেই হত্যা মামলা করেছেন।অভিযুক্ত স্বামী টাংগাইল জেলার কালিহাতী থানার সরাতৈল গ্রামের আমিনুলের ছেলে।সে স্ত্রীকে নিয়ে ও-ই বাসায় ভাড়া থেকে মাওনা এলাকায় সাদ গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন।

নিহত মীম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মূলকান্দী ছোটবেড়া খারুয়া গ্রামের ইউসুফ খানের মেয়ে।সে স্বামীর সাথে তিন মাস যাবত মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া গ্রামের বড়বাড়ির আ:ছামাদের একটি বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ বাসায় ভাড়া থাকতো।

র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম প্রেস ব্রিফিংয়ে জানান, সাত মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মিম ও আল আমিনের। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে এক মাস আগে স্ত্রীকে হত্যার বিভিন্ন পরিকল্পনা করে স্বামী আল আমিন।

পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জুন (মঙ্গলবার) রাত সোয়া ৮টার দিকে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর তালাবদ্ধ করে চলে যান আল আমিন। পরদিন তিনি জামালপুরে গিয়ে বন্ধু আরিফকে ফোন করে হত্যার বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী আল আমিন স্ত্রী মিম আক্তারকে খুন করার পরিকল্পনা এবং হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য:গতকাল বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া গ্রামের বড়বাড়ির আ:ছামাদের একটি বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

শেষ মুহুর্তে কোরবানীর ঈদে ব্যস্তমুখর ঈদগাঁওয়ের কামারপল্লী 

চট্টগ্রাম ১৬ (বাঁশখাল) আসনে আবদুল্লাহ কবির চৌধুরী লিটনের মনোনয়ন জমা

কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত 

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক 

রাণীশংকৈলে যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা’য় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা 

রাণীনগরের দৃষ্টি প্রতিবন্ধী আশিকের পাশে ইউএনও শাহাদাত

তাহিরপুরে শ্রেষ্ট যুব সংগঠকের সম্মাননা ক্রেস্ট ও সনদ পেলেন জাকিয়া সুলতানা