বাংলাদেশ সকাল
শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফারজানার স্বপ্নপূরণে পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি: দারিদ্র্যের কষাঘাতে পথচলা হলেও স্বপ্ন থেমে নেই ফারজানা আক্তার আঁখির। মহিষখোলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই কৃতি শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে সবাইকে চমকে দিয়েছে। তার লক্ষ্য একদিন ডাক্তার হয়ে মানবতার কল্যাণে গরিব-দুঃখী মানুষের সেবা করা।

ফারজানার বাবা জামাল মিয়া পেশায় দিনমজুর। কঠিন দারিদ্র্যের মধ্যে থেকেও মেয়ের স্বপ্নকে বুকে লালন করে যাচ্ছেন তিনি। জামাল মিয়া বলেন, শিক্ষার প্রতি আমার মেয়ের আগ্রহ ও কঠোর পরিশ্রমের ফলেই আজ মহিষখোলা উচ্চ বিদ্যালয়ে সেরা রেজাল্ট করেছে। আমি গরিব হলেও মেয়ের সাফল্যে সকল দুঃখ-কষ্ট ভুলে যাই।

তার এই অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফারজানাকে নগদ অর্থসহ উপহার প্রদান করা হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, ফারজানার পড়ালেখার দায়িত্ব তারা গ্রহণ করেছেন।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন, ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। তার স্বপ্ন পূরণ হলে একদিন সমাজ ও মানবতার কল্যাণে বড় ভূমিকা রাখবে।

উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের এই মেধাবী কন্যার স্বপ্ন পূরণে শুধু মধ্যনগর নয়, গোটা সুনামগঞ্জ জুড়েই শুভকামনার বার্তা বইছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে নকলায় ভিজিডির চালসহ বিএনপি নেতা আটক

লিখিত পরীক্ষায় জালিয়াতি, মৌখিক পরীক্ষায় ধরা

বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কোটচাঁদপুর আ’লীগের শান্তি সমাবেশ

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্টী পরিবারের মাঝে হাঁস ও ভেড়া বিতরণ 

পাইকগাছায় হত্যার উদ্দেশ্যে মারপিটে গুরুতর আহত গৃহবধূ রিমা 

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রতাবর্তন দিবস অনুষ্ঠিত 

মেধাবী ছাত্রী মুনমুনের স্বপ্নের সারথী হলেন চন্দনাইশ থানার ওসি

প্রধানমন্ত্রীর নামে কলেজ নিউজটি বেশী হাইলাইট  হওয়ায় ইউএনওর ক্ষোভ

ফাইল ফুটেজ

স্বরাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন আ.লীগ নেতা আবুল হোসেন পাড়।

দায়িত্ব পালন করতে না পারলে ট্রান্সফার নিয়ে চলে যান : বড়াইগ্রামে ইউএনও ও এসি ল্যান্ড’কে এমপি সিদ্দিকুর রহমান