নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ ফুলবাড়ীয়ার দেওখলা বাজারে গত ১৩ মে রাতে ফুলবাড়ীয়ায় দূর্বত্তরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক এনামুর রহমান রবির উপর হত্যার উদ্দ্যেশে পূর্বপরিকল্পিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে । রবিকে বাঁচাতে এগিয়ে যায় বেড়াতে যাওয়া তার শ্যালক আক্তার উর আলম শুভ। তাকেও মারাত্বকভাবে আঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় রবির মাথায় ও শরীরে ৩০ এর অধিক সেলাই লাগে। শুভর অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। গত ১৫ দিন লাইফসার্পোটে থাকার পর গতকাল ২৭ মে সকাল সাড়ে ৯ টায় শুভর মৃত্যু হয়।
লাশ পোস্টমর্ডেম করার পর ২৮ মে সকাল ১১ টায় ফুলবাড়ীয় প্রথম নামাজে জানাযা ও দ্বিতীয় জানাযা আকুয়া চৌরঙ্গী মোড় মসজিদে শেষ করে মাদ্রাসা কোয়াটার কবরস্থানে শুভকে দাফন করা হয়েছে ।
এদিকে আক্তার উল আলম শুভর একমাত্র বোন জানান তার ভাই কোন রাজনীতি করতো না। ঘটনার দিন তার দুলাভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে যায় বেড়াতে। তিনি আরোও বলেন, তার স্বামীর সাথে স্বতন্ত্র প্রার্থী এমপি মালেকের সাথে নির্বাচন নিয়ে মনোমালিন্য ছিলো । আমার স্বামী রবি নৌকার নির্বাচন করে কি ভুল করেছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে তার স্বামীকে আহত করা ও তার ভাই হত্যার বিচার চেয়েছেন ।
ঘটনার পরপরই আসামীরা হাইকোট থেকে ৪ সপ্তাহের জন্য জামিন নিয়েছেন। এখন শুভ মারা যাওয়াতে ৩০২ ধারায় হত্যা মামলা যুক্ত হবে।
এদিকে এনামুর রহমান রবি দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছেন। ফুলবাড়ীয় থানার ইনচার্জ রাশেদুজ্জামানের সাথে ফোনে কথা হলে তিনি জানান, ৮ জন আসামি হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য এবং ৭ জন ময়মনসিংহ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। মামলার ৪ নং আসামীকে ১৪ মে গ্রেফতার করে আমরা জেল হাজতে পাঠিয়েছি ।




















