বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় নিহত মন্টু দাসের পরিবারের পাশে আফরোজা আব্বাস 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন,বরগুনা :

বরগুনা পৌরসভার কালিবাড়ির মেয়ের ধর্ষন মামলার বাদী নিহত মন্টু দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও শান্তনা দিতে ঢাকা থেকে বরগুনায় ছুটে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সহ সম্পাদক আছমা আজিজ।

মঙ্গলবার(১৮ মার্চ) সকাল ১০ টায় মহিলাদল সভানেত্রী আফরোজা আব্বাস মন্টুর গ্রামের বাড়ী কড়ইতলা এলাকার কালীবাড়িতে ছুটে যান এবং মন্টুর পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন।

এসময় তিনি সাংবাদিকদের ভুক্তভোগীর পরিবারের উদ্দেশ্যে বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ফোন করে জানায় যে ভাবি আপনি একটু বরগুনায় মন্টু দাসের পরিবারের পাশে দাড়ান। তাই আমি তার পক্ষ থেকে এসেছি। আমাদের জাতীয়তাবাদী দল আপনার পাশে আছে। যেখানেই নারী নির্যাতন হচ্ছে জাতীয়তাবাদী মহিলাদল তাদের পাশে আছে। তিনি আরো বলেন, আমরা অনেকেই দেশে থেকেও অনেক খবর পাইনা অথচ চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বিদেশে থেকেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছোটখাটো সকল খবর তিনি রাখছেন।

আফরোজা আব্বাস নিহতের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা কখনো মনে করবেন না আপনাদের পাশে কেউ নেই,সবার আগে তারেক রহমান আপনাদের খোজ নিয়েছেন,আপনাদের সাথে কথা বলেছেন, আমি সহ বরগুনার অনেক বিএনপির নেতারা আপনাদের খোজখবর নিয়ে গেছেন,আপনাদের পাশে দাড়িয়েছেন,মনে রাখবেন সবসময় তারেক রহমান আপনাদের মাঝে আছেন কোনো ভয় পাবেন না,তার মাধ্যমে আপনাদের বিনামূল্যে আইনী সহায়তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আশাকরি আপনারা ন্যায় বিচার পাবেন।

এসময় মহিলা দলের সভানেত্রীর সাথে ছিলেন তার সহ-যোদ্ধা আছমা আজিজ, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি রঞ্জু আরা শিপু সহ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

টিসিবির লাইসেন্স নিয়েছেন, জনগণকে সেবা প্রদান করবেন -ডিসি

‘বালুখালি দারুল ইসলাম মাদ্রাসা’র হিফজ বিভাগ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে ১৫ লক্ষ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ আটক-১

রাণীনগর প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

দেবহাটায় আ.লীগ নেতার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি; স্বর্নালঙ্কার, বন্দুক ও মোটরসাইকেল লুট

পাইকগাছায় বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদে পরিণত

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছার দেলুটিতে রোপা আমন মৌসুমে ব্রিধান – ৮৭ এর নমুনা শস্যকর্তন অনুষ্ঠান

জননিরাপত্তায় গাজীপুরে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন

সাংবাদিক রেজাউল করিম বাপ্পা কর্তৃক দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লাঞ্ছিত: সাংবাদিকদের মধ্যে উত্তেজনা