বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলা নববর্ষে রামগড়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি॥ পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার-ইফতার বিতরণের আয়োজন করা হয়।

রবিবার ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০টার রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভযাত্রা, রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা হলরুমে রামগড় শিল্পকলার নৃত্য শিক্ষক সুইনুপ্রু মার্মা এর সঞ্চালনা শিল্পকলার শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম(কামাল), মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম, রামগড় থানার (ওসি) তদন্ত মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের অফিসার,ব্যাংক-বীমা, এনজিওঅফিসার,সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা আ.লীগসহ, সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঈদগাঁওতে ব্যাপক প্রস্তুতি 

পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশের সভাপতি নয়ন, সম্পাদক মামুন

শেরপুরে ইভটিজিংকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ; ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর

আসন পূর্ণবিন্যাসের খবরে বিজয়নগরে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত

নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

রাণীনগরে নাজাতুল উম্মাহ্ মহিলা মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রয়াত পল ভ্যালনের স্মরণে ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সভা

শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : টুইট বার্তায় মোদি  

মুজিব একটি জাতির রূপকার ছবিটি দেখলেন এমপি পুত্র শোভন

পাইকগাছায় ইউপি সদস্য ও তার দু- সহযোগীর বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ