বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিএডিবি’র ক্যানসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালী (বিএডিবি) আয়োজিত ক্যানসার সচেতনতা এবং ঝুঁকি হ্রাস সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার (৬ অক্টোবর) ইসলামিক সেন্টার অফ ডেলাওয়ার কাউন্টিতে এ সেমিনারের আয়োজন করা হয়। বিএডিবি’র চলমান কমিউনিটি আউটরিচ উদ্যোগের অংশ হিসেবে জেফারসন হেলথের সহযোগিতায় এ আয়োজন করা হয়।খবর বাপসনিউজ।

সেমিনারে ক্যানসার রোগ এবং এর প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশেষজ্ঞ ড. এম. শীফাত এবং ডা. ইউ. ফাতিমা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রাজিয়া সুলতানা তানিয়া, মাজরেহা বিনতে জাহের।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালী (বিএডিবি) এর সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া বাপসনিউজকে জানান, বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে সমাজ সচেতনামূলক বিভিন্ন সেমিনার আমরা চালিয়ে যাব, যা কমিউনিটির উপকারে আসবে। কমিউনিটির কাছে এটা আমাদের দায়বদ্ধতা।

সবার অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটির স্বাস্থ্য ও কল্যাণে পার্থক্য গড়ে তোলা সম্ভব বলেও জানান সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া।

অনুষ্ঠানে উল্লেখজনক সংখ্যক দর্শক অংশ নেন। এসময় তারা এ ধরনের উদ্যেগ নেওয়ায় বিএডিবি’র ভূয়শি প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো অনুষ্ঠান আয়োজনের আহবান জানান।বিএডিবি’র প্রাক্তন সভাপতি ড. ইভা সক্কার আমন্ত্রিত বক্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন কালচারাল সেক্রেটারি শাহিদা আফরোজ। অনুষ্ঠানের শেষে অংশগ্রহনকারীদের আপ্যায়ন করা হয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

টুঙ্গিপাড়ায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

তাহিরপুর দু’পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত দুই !

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন কিয়ার স্টারমার

জগন্নাথপুরের রানীগঞ্জ -হলিকোনা ভায়া স্বজনশ্রী সড়কের কাজে ধীরগতি; জনদুর্ভোগ চরমে

ডাসারে ইউএনওর সাথে সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ

প্রথমদিনে রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮২ শিক্ষার্থী

র‍্যাবের অভিযানে স্বপরিবারে অবরুদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছয় শিক্ষক উদ্ধার

রাণীনগরে গ্রামীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান ট্রাক্টর

গাবুরা থেকে ৬০ কেজি মাংস উদ্ধার, সন্দেহ হরিণের

নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে এক নারীর মৃত দেহ উদ্ধার