বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিজয় দিবস উপলক্ষ্যে নগরীতে যানবাহন চলাচলে সিএমপি’র ট্রাফিক নিদের্শনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ

 

আনিছুর রহমান, ষ্টাফ রিপোর্টার॥ চট্রগ্রাম আগামী ১৬ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ শুক্রবার মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য সরকারীভাবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপিত স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সুন্দর সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক নির্ধারিত স্থান ও রাস্তাসমূহে বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থা গ্রহণ করবেন।

১৩ ডিসেম্বর মঙ্গলবার সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে কতিপয় নির্দেশনা জারী করেছেন।

নির্দেশনা সমূহের মধ্যে রয়েছে-আগামী ১৬ ডিসেম্বর শুক্রবার ভোর ৫টা থেকে নগরীর তিনপুল চৌরাস্তার মোড় থেকে আমতল, আমতল থেকে নিউ মার্কেট ও নিউ মার্কেট থেকে আমতল রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস (রাইফেল ক্লাব) হয়ে আমতল পর্যন্ত একমুখী চলাচল বজায় থাকবে। নিউমার্কেট, আমতল ও তিনপুল মোড়ে রোড ব্লক স্থাপন করে যানবাহনসমূহ ডাইভারশন দেওয়া হবে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ডিসি হিল হয়ে বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) হয়ে এসে রাইফেল ক্লাব ও আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন।

এছাড়াও অন্যদিক থেকে আগত গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট ও তিনপুল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সংযুক্ত রুট ম্যাপে প্রদর্শিত পার্কিং স্থানে গাড়ি পার্ক করবেন। অনুষ্ঠানস্থলে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তাগণ আমতল হতে পায়ে হেঁটে স্মৃতিসৌধে (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ) এসে পুষ্প স্তবক অর্পণপূর্বক পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে প্রত্যাবর্তন করবেন।

অন্যান্য ব্যক্তিবর্গ প্রত্যাবর্তনকালে স্ব-স্ব গাড়ির পার্কিং স্থলে গিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত সুবিধাজনক সড়ক ব্যবহার করবেন।

মহান বিজয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুর ডায়াবেটিক সমিতি’র শুভ উদ্বোধন

হরিপুরে ২২০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার -১

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে মূর্তি প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার 

দেবহাটার কুলিয়ায় “হাসিমুখ” সেঞ্চুরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান

জগন্নাথপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

দেবহাটার সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেবের মায়ের ইন্তেকাল

সুনামগঞ্জে দিরাই যুবদল নেতাকে আ.লীগের প্রস্তাবিত সভাপতি পদ থেকে বাতিলের দাবিতে মানববন্ধন

নড়াইলে সময় টিভির সাংবাদিক সজীব রহমানের উপর ছাত্রলীগ নেতার হামলা; বিএমএসএস সহ বিভিন্ন সংগঠনের নিন্দা

কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত 

ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় নিখোঁজ সন্তান কে ফিরে পেল তার পরিবার