বাংলাদেশ সকাল
শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিয়াই এর চোখ তুলে নিলেন বিয়ান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোরে বিয়ানকে উত্তপ্ত করায় ক্ষিপ্ত হয়ে বিয়াইয়ের চোখ তুলে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১টায় বাহাদুর জেস গার্ডেন পার্কের পেছনে। গুরুতর আহত বিয়াই সিরাজুল ইসলাম কুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তিনি বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।

সিরাজুল হাসির মেজো মেয়ের শ্বশুর অন্যদিকে, বিয়ান হাসি বেগম নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে সিরাজুল ওই বাড়িতে যান। এরপর হঠাৎ মারামারি ও কান্নাকাটির শব্দ পান। পরে তারা দুই তলায় উঠে দেখেন, একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছে। এর মাঝে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পান। এছাড়া হাসিরও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়।

পরে স্থানীয়রা তাদের থামান এবং গুরুতর অবস্থায় সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে হাসি বেগম নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এদিকে, হাসপাতালে ভর্তি অবস্থায় সিরাজুল ও তার স্বজনেরা জানান, পূর্বশত্রুতার জেরে হাসি, তার মেয়ে মনিকা ও দুলাভাই মনিরুল সিরাজুলকে শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এছাড়া চোখেও গুরুতর জখম করেন। অন্যদিকে, হাসি বেগম অভিযোগ করেন, সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তখন তার হাত সিরাজুলের চোখে লাগে।

এছাড়া তাকেও মারপিট করা হয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পান, সিরাজুল চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে খুলনায় পাঠানো হয়। এছাড়া হাসিকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে ভবন নির্মান

এক মার্চ কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীনের শুভজন্মদিন 

ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকাণ্ড : চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে হাজার হাজার বিঘা ফসলি জমি

যেভাবে চলছে নিউ গরীবশাহ হাসপাতাল, পর্ব ১

সীতাকুন্ডে সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ ৬ জনের উপর হা’ মলার অভিযোগ

দীর্ঘবছর পর ঈদগাঁও উপজেলা আ.লীগের কাউন্সিল ১৮ নভেম্বর : উৎফুল্ল কর্মীরা 

সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৫ সদস্য আটক

সীতাকুণ্ডে হিউম্যান প্যাপিলুমা (HPV) ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন 

ডিমলায় নির্বাচনে জমে উঠেছে সম্ভ্রাব্য প্রার্থীদের ভোট প্রার্থনা