বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ মে ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিরল সীমান্তে পতাকা বৈঠক, ২ দেশের নাগরিকদের ফেরত দিলো বিজিবি-বিএসএফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ

 

মোঃ বেলাল হোসেন, জেলা প্রতিনিধি :

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে ভারতীয় ২ নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুই জনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

এর আগে, দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে ভারতীয় ২ নাগরিককে আটক করে গ্রামবাসীরা।

জানা যায়, দুপুরে সীমান্ত এলাকায় ধান কাটা মাড়াইয়ের কাজ করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এ সময়, ৩২০ নম্বর মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে, তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, এ বছরের ২৪ জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে যুবকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ৬০ বোতল মদ সহ গ্রেফতার-১

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা 

ঝিনাইদহে লাঠির আঘাতে ভ্যান চালক নিহত

জঁমকালো আয়োজনে বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় অফিস উদ্বোধন

অবসর প্রাপ্ত সেনাবাহিনী সদস্যর অভিনব প্রতারণায় বাঁধ সাধল পিবিআই 

শ্রমিকদের মাঝে শিক্ষা মন্ত্রীর পক্ষে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ 

পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ পেলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম 

নৌকার মনোনয়ন প্রত্যাশী লে.কর্নেল ফোরকান আহমদের গণসংযোগ অব্যাহত

ময়মনসিংহে যুব মহিলা লীগ নেত্রী সপ্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন আর এক নেত্রী রানী ইসলামের