বাংলাদেশ সকাল
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে গণঅধিকার পার্টি: চেয়ারম্যান আব্দুস সাত্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

 

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : বেকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে গণঅধিকার পার্টি (পিআরপি) বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান সরদার মো. আব্দুস সাত্তার। সোমবার দুপুরে তার নিজ গ্রাম রাণীনগর উপজেলার গুয়াতা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে গণঅধিকার পার্টির চেয়ারম্যান সরদার মো. আব্দুস সাত্তার বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে ডাব মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন দুপুরের আগে তিনি শহর থেকে মিনি ট্রাক, মাইক্রো ও মোটরসাইকেলের বহর নিয়ে নির্বাচনী প্রচারণার জন্য তার জন্মস্থান উপজেলার গুয়াতা গ্রামে যান। সেখানে বিদ্যালয় মাঠে তিনি নির্বাচনী গণসংযোগ ও সভা করেন।

সভায় গণঅধিকার পার্টির চেয়ারম্যান ও নওগাঁ-৬ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সরদার মো. আব্দুস সাত্তার বলেন, আমাদের সমাজ থেকে বেকারত্ব দূর হচ্ছে না। একই সাথে সকল সেক্টরে দুর্নীতিতে ভরে গেছে। গণঅধিকার পার্টি সব সময় বেকার মুক্ত ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে দিন-রাত কাজ করে যাচ্ছে। আমি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসাবে নওগাঁ-৬ আসনে ডাব মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের ভোট চাইবো না, কারণ আপনাদের ভোট কাকে দিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনারা ভোটারটা যোগ্যপ্রার্থীকে ভোট দিবেন। আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এমরুল আকিয়ার পরাগ, নওগাঁ জেলা গণঅধিকার পার্টির সিনিয়ন সহ-সভাপতি নছির উদ্দিন, সহ-সভাপতি ময়েজ উদ্দীন খান, সাধারণ সম্পাদক আহসান কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীনগরে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রাজুর বিরুদ্ধে দিনমজুরের অভিযোগ

যশোরে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত তামিম ফিরে পেল তার মায়ের কোল

পটুয়াখালীতে শীত বস্ত্র বিতরন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া আনন্দ উৎসব

আমতলীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম; প্রতিবাদে সাংবাদিকদের সভা

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিমলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, শেরপুরে বাজিতখিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরে যুবদলের সভাপতি পদপ্রার্থীরাব্বি চৌধুরীর বিরুদ্ধে গার্মেন্টস দখলের অভিযোগ