বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে পাসপোর্টধারীর সাথে প্রতারনা, হেরোইনসহ ৫ প্রতারক গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোষ্টে অভিযান চালিয়ে পাসপোর্টধারীদের সাথে প্রতারনা ও ছিনতাইয়ের অভিযোগে ৫ প্রতারোককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের শরীর তল্লাশী করে প্রত্যেকের পকেট থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এদের নামে প্রতারনার একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৮) সেপ্টেম্বর সকালে পাসপোর্টধারীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চৌধুরী সুপার মার্কেটের গোঁপন ঘর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে আসাদুল ও ইশার উদ্দি্নের ছেলে মিরাজ, ভবারবেড় গ্রামের সমেদ হাওলাদারের ছেলে শামিম, ঘিবা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি,বড় আঁচড়া গ্রামের ইমরান, পিতা সহিদুল ইসলাম ও বড়আচড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ্য করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, পাসপোর্টধারীদের জিম্মি করে প্রতারনার অভিযোগে চেকপোষ্ট সীমান্তে গোঁপন আস্তানা গুলো বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রতারকরা সেসব ঘরের তালা ভেঙে আবারও আস্তানা গড়ে পাসপোর্টধারীদের সাথে প্রতারনার মাধ্যমে টাকা ও মুল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে।প্রতারনার অভিযোগে অভিযান চালিয়ে একটি আস্তানা থেকে ৫ চিহ্নিত ছিনতাইকারীকে ধরা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে প্রত্যেকের পকেট থেকে হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। এছাড়া প্রতারনার মাধ্যমে ছিনিয়ে নেওয়া অর্থ ফিরিয়ে দেওয়া হয় পাসপোঁর্টধারীদের।

এদিকে স্থানীয়রা জানান, ভোর ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত প্রতারোকরা বন্দরের বাস টার্মিনাল ও প্যাছেঞ্জার টার্মিনালের সামনে থেকে ফরম লেখার কথা বলে প্রকাশ্যে তাদের আস্তানায় ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নিচ্ছে। এসব ঘর মালিকরা বেশি লোভের আশায় প্রতারকদের কাছে ঘর ভাড়া দিচ্ছে। আর প্রতারকরা সাইনবোর্ড বিহীন এসব আস্তানায় নিয়ে পাসপোর্টধারীদর৷ জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। গত সপ্তাহে চেকপোষ্ট এলাকায় পাসপোর্টধারী প্রতারনার সাথে জড়িত ৮টি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। তবে প্রতারোকরা সে তালা ভেঙে আবার আস্তনা গড়ছে। এদের বিরুদ্ধে একাধিকবার দেওয়া হয়েছে প্রতারনা মামলা। তবে বার বার তারা ফিরে এসে আবারো প্রতারনায় জড়াচ্ছে। কোন ভাবে বন্ধ হচ্ছে না এসব কার্যক্রম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে কোন মন্দিরে হামলা চাঁদাবাজির মতো কোন ঘটনা ঘটেনি; সংবাদ সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীরা

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

লাঞ্চিত করার প্রতিবাদে ইউ‘পি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত স্বপদে বহাল : প্রমাণ পায়নি অভিযোগের 

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং নিরেপেক্ষ নির্বাচন করতে চাই : নির্বাচন কমিশনার 

জোড়া মাথা, ৪ চোখ নিয়ে ছাগলের বাচ্চার জন্ম

শেরপুরের ঝিনাইগাতীতে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষক বাবুল মিয়া গ্রেফতার 

সীতাকুণ্ডে দূর্ঘটনায় হাসপাতালের হার্বাল চিকিৎসকের মৃত্যু

বাগমারার ইউপি চেয়ারম্যান ডিএম শাফির জামিন