বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বৈষম্যবিরোধী ছাত্রদের চাপের মুখে ঝিনাইদহ জেলা প্রশাসক ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে ছুটি নিয়ে কার্যালয় ত্যাগ করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এছাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদকে ছাত্রদের দাবির মুখে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ।

রোববার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্র্বতীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের কঠোর মনোভাবের কারণে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়েছেন। এরপর ছাত্ররা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। দাবির মুখে পুলিশ সুপারের পক্ষ থেকে পুলিশের দুই কর্মকর্তাকে অপসারণের দাবি মেনে নেয়া হয়।

এসময় ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু, আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খুলনায় চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার পলাতক প্রধান আসামী সাইদুর সহ গ্রেফতার ৩

বৃষ্টিপাতে ঈদগাঁওর মাইজ পাড়ায় বসতবাড়ীর উঠানসহ চলাচলের রাস্তা প্লাবিত 

আমতলী পৌর নির্বাচনে বহিরাগত নিয়ে জনমনে শংকা; রিটার্নিং কর্মকর্তা জানালেন একজনও থাকবেনা

ভূরুঙ্গামারীতে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন 

ঈদগাঁওতে ৭ লিটার বাংলামদ সহ মহিলা আটক

নীলফামারীতে মানবতার হোটেলে খেতে কোন টাকা লাগেনা

দুই পা নেই, চা-পান বেঁচে সংসার চলে নুরুল ইসলামের

যশোরে সন্ত্রাসীদের গুলিতে আহত ভাইপো রাকিব 

এনসিপি’র কর্মসূচী বাঁধাগ্রস্থ ও নাশকতার অভিযোগে কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক গ্রেপ্তার 

এনসিপি’র কর্মসূচী বাঁধাগ্রস্থ ও নাশকতার অভিযোগে কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক গ্রেপ্তার