বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে ওসি পর্যায়ে ব্যাপক রদবদল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে।২৩ জুন ২০২৫ রোজ সোমবার রাতে পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশ অবিলম্বে কার্যকর করার বিষয়টি ও জানানো হয়েছে

বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা হলেন- আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেনকে পুলিশ পরির্দশক সদর কোর্ট , সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাককে পুলিশ পরিদর্শক (ডিএসবি) বদলি করা হয়েছে।

অপরদিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। আর নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরীকে। অপরদিকে নবীনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে আখাউড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে।

২৩ জুন সকালে বদলির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান। এ সময় তিনি জানান, জনস্বার্থে এই বদলি ও পদায়ন করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইল সড়কে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ 

কালীগঞ্জে মাজার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

বাগমারায় এমপি এনামুল হকের ব্যাতিক্রম উদ্যেগ, ভালোবাসায় সিক্ত নতুন ভোটাররা

ঈদগাঁওতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার দুটি ভ্যান হস্তান্তর করলেন জেলা প্রশাসক 

বাগাতিপাড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ 

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

সৌদিতে বাংলাদেশী নাগরিক হত্যা; রাষ্ট্রদূতের মধ্যস্থতায় ৩০ কোটি টাকা ক্ষতি পূরণ পাচ্ছে দুই পরিবার

হিন্দুধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় উত্তম চক্রবর্তী রকেটকে সংবর্ধনা