বাংলাদেশ সকাল
শনিবার , ৮ জুলাই ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে নদীতে গোসল করতে নেমে মাদরাসার ছাত্র নিখোঁজ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে গোসল করতে নেমে হাফেজিয়া মাদরাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই ছাত্র উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাদশা মিয়ার ছেলে বায়েজিদ হোসেন (৯)।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার (৭ জুলাই ) বিকেল ৩ টার দিকে বায়েজিদসহ আরো কয়েকটি শিশু দুধকুমার নদের শালমারা ঘাটে গোসল করতে নামে। গোসলের এক পর্যায় নদের পানির স্রোতে তলিয়ে যায়। পরে পরিবারের ও এলাকার লোকজন বিভিন্ন উপকরণ দিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিস কে খবর দেয়। রাত সাড়ে আটটা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত বায়েজিদকে খুঁজে পাওয়া যায়নি।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান নিখোঁজের এ তথ‍্য নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান নিখোঁজ বায়েজিদ পাগলারহাট বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ ইমন বলেন আমারা যে সময় সংবাদ পেয়েছি আমাদের রংপুরের টিমকে অবগত করেছি তারা এসে পৌঁছাতে রাত হয়ে যাবে। কিন্তু রাত্রে পানিতে নেমে খোঁজা সম্ভব না। রংপুর এর ডুবুরী দলকে জানানো হয়েছে। রাতে স্থানীয়ভাবে খুঁজে পাওয়া না গেলে শনিবার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র সমাবেশ

যশোরে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু 

ছাত্র আন্দোলন দমাতে ১০ কোটি টাকা অনুদান ও অস্ত্র যোগান দেয় ফজলে করিম 

পাইকগাছায় শিক্ষক পরিবারকে জিম্মি করে ডাকাতি: থানা থেকে ১ কিমি দূরে ঘটনা

ভোক্তা অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ক্যাব — জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন বছরের প্রত্যাশা

সীতাকুন্ড ভাটিয়ারী ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গুদাম থেকে সরকারী মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

ঝিনাইদহে রিক্সা ভ্যান শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

দুবাইতে কনসালটেন্ট জেনারেলের ‘লেটার অব কমিশন’ পেশ করলেন মুহাম্মদ রাশেদুজ্জামান