আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না করায় দুইটি ক্লিনিককে সিলগালা করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ও কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় জনসেবা ক্লিনিক ও আপডেট ডায়াগনস্টিক সেন্টার-কে সিলগালা করে উভয় প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। পাশাপাশি, জনসাধারণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।




















