এনামুল হক ছোটন : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচি অংশ হিসেবে পবিত্র মাহে রমজানে ইফতার বিতরণ করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগ।
শনিবার বিকালে মহানগর যুবলীগের সংগ্রামী আহবায়ক শাহীনুর রহমানের নেতৃত্বে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো:গোলাম মোস্তফা কামাল(শামীম) সহ ওয়ার্ড ও মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা।
মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান বলেন, পবিত্র মাহে রমজানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করছি । ময়মনসিংহ মহানগর যুবলীগ যে কোন পরিস্থিতিতে জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে । বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ মহানগর যুবলীগ সবসময়ই মাঠে ছিলো এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে।




















