বাংলাদেশ সকাল
রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহাসড়কে খানাখন্দ, যানবাহন চলাচলে ভোগান্তি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: পটুয়াখালী – কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তায় খানাখন্দে ভরে গেছে। এতে যানবাহন চলাচালে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে খানাখন্দের মধ্যে লাল নিশান টানিয়ে দিয়েছে। দ্রুত এ খানাখন্দ সড়ক সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, ২০১৯ সালে সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালী-কুয়াটাকা সড়ক নির্মাণ করে। এ সড়ক দিয়ে দৈনিক ৩ হাজার ৫’শ যানবাহন চলাচল করছে বলে জানান ট্রফিক বিভাগ। মহাব্যস্ততম এ সড়ক দিয়ে দক্ষিণাঞ্চলের কুয়াকাটা,পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর, তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র, বরগুনাসহ সারা দেশে যানবাহন চলাচল করতে হয়। গত দুই মাস আগে গুরুত্বপুর্ণ এ সড়কের আমতলী চৌরাস্তায় খানাখন্দে ভরে যায়। এ খানাখন্দ সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। রাতের আধারে সড়কে চলাচল করা যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার করবে পরে বলে জানান গাড়ী চালকরা। খানাখন্দের কারনে যানবাহন চলাচলে খুবই সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা খানাখন্দের মধ্যে নিশান টানিয়ে দিয়েছেন। সড়কের এ অবস্থার কথা জেনেও সড়ক ও জনপথ বিভাগ সংস্কারে উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। দ্রুত এ সড়ক সংস্কারের দাবী জানিয়েছেন তারা।

রবিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, মহাসড়কের আমতলী চৌরাস্তার দুই পাশেই খানাখন্দ। যানবাহন চালকদের সচেতন ও দূর্ঘটনা এড়াতে স্থানীয়রা খানাখন্দে নিশান টানিয়ে দিয়েছেন। অতিকষ্টে যানচবাহনগুলো চলাচল করছে।

ট্রাক চালক হুমায়ুন কবির বলেন, সড়কে খানাখন্দের কারনে রাতে গাড়ী চালাতে খুবই সমস্যা হচ্ছে। খানাখন্দের মধ্যে গাড়ীর চাকা আটকে যাচ্ছে। দ্রুত এ খানাখন্দ সড়ক সংস্কারের দাবী জানান তিনি।

গ্রীণ লাইন পরিবহনের আলমগীর হোসেন, শ্যামলী পরিবহনের আল মামুন ও তুহিন পরিবহনের চালক রুহুল আমিন বলেন, খানাখন্দ সড়কে গাড়ী চালাতে বেশ সমস্যা হচ্ছে। খানাখন্দে গাড়ীর চাকা আটকে খুবই ঝামেলা পড়তে হয়।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী এম,এ আতিক উল্লাহ বলেন, বৈরি আবহাওয়ার কারনে সড়ক মেরামত করতে পারছি না। দ্রুত ওই সড়কের কাজ শুরু করা হবে

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পাবনা’র ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রী পুত্র যুবলীগ সভাপতি অস্ত্রসহ গ্রেফতার 

চাঁচড়ায় সেনা সদস্যদের অভিযান; দেশিয় পিস্তল ও ছুরিসহ চিহ্নিত ৩ দুর্বৃত্ত আটক

শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি

ইউপি সদস্যদের অনাস্থায় পদ হারালেন ইউপি চেয়ারম্যান

কর্ণফুলীতে উদ্ধারকৃত খাস জমিতে নির্মিত হবে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান

কালীগঞ্জ-আদিতমারী উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুজ্জামান আহমেদ

বৃষ্টি যানজটে নাকাল চট্টগ্রামের জনজীবন; ভারি বৃষ্টিতে পানির নীচে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, সাতক্ষীরা থেকে অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিশ্রুতির ৭ দিনের মধ্যে না’গঞ্জ জেনারেল হাসপাতালে নবজাতকদের জন্য ৪ শয্যা বিশিষ্ট আইসিইউর উদ্বোধন

পবায় গ্রীণ অটো ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত