বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে না’গঞ্জ তাঁতীদলের আলোচনা সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের আয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবক ও রাজনীতিবিদ মমিন হোসেন সরদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল।

আলোচনা সভা শেষে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। সাধারণ মানুষের জন্যই তাদের রাজনীতি। যখন একটি পক্ষ পুরো রাষ্ট্রকে বিলীন করে দেওয়ার চক্রান্ত করছে তখন বিএনপি অতন্দ্র প্রহরীর মতো স্বাধীনতা-সার্বভোমত্ব রক্ষায় অকাতরে জীবন বিসর্জন করছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা আর বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে রাজপথের আন্দোলন করছি আমরা। যে আন্দোলনে দেশের আপামর জনসাধারণ অকৃত্রিম সমর্থন দিয়ে, সাহস দিয়ে, পাশে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় বিশ বছর চাকরির পর আয়া পদ শূন্য দেখিয়ে সভাপতির পুত্রবধূকে নিয়োগ

যশোর কারাগারে এক কারারক্ষীকে মারপিটের অভিযোগে আর এক কারারক্ষী আটক

জীবিত গাছ মরা দেখিয়ে নিলাম আহ্বান, খবর প্রকাশে নড়েচড়ে উঠে প্রশাসন

রাণীশংকৈলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খামারিদের সাথে মতবিনিময় ও ইঁদুর নিধন সভা অনুষ্ঠিত 

ডাসারে ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ৬৫ বছরের বৃদ্ধার

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান 

জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মার্চ ফর গাজা’ কর্মসূচির

পাইকগাছায় দলীয় নেতাকর্মী, শীতার্ত ও অসহায় মানুষদের কম্বল দিলেন এমপি বাবু

রায়পুরা ওসির বিদায়ী সংবর্ধনা

আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ