বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে প্রাচ্যসংঘের “বাংলাদেশের মুক্তির সংগ্রাম” শীর্ষক আলোচনা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ

বিলাল মাহিনী, যশোর॥ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করে প্রাচ্যসংঘ।

ওবায়দুল বারী হলে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর আমিরুল আলম খান, অধ্যক্ষ পাভেল চৌধুরী, আইনজীবী মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, রোটারিয়ান আমিনুল ইসলাম শাহীন, প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান এবং প্রফেসর কার্তিকচন্দ্র রায়। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া লড়াই করে বিজয় ছিনিয়ে আনা বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আলোচনায় উঠে আসে, পশ্চিম পাকিস্তানিদের শোষণ-বৈষম্যের বিরুদ্ধে পূর্ববাংলার মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তারা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, বৈষম্যহীন, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, শহীদদের আরাধ্য সমাজ প্রতিষ্ঠিত হয়নি। এখনও গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতার জন্য, লুটপাটের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে।

আলোচকরা মুক্তিযুদ্ধের চেতনা- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের ভারপ্রাপ্ত সভাপতি খবিরউদ্দিন সুইট। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রাচ্যসংঘের সদস্য আহসান কবীর।

আলোচনা সভার আগে কবিতা পাঠ ও আবৃত্তি করেন সেলিম রেজা সেলিম, শাহিদুর রহমান, কামরুজ্জামান বাবলু, আনিসুর রহমান, মোস্তফা মাহাবুবুল হক বাবলু, আশরাফুল আলম বিপ্লব, রাজ্জাক বাঙালি এবং আবু রাসেল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

দেবহাটায় মাদরাসা ও এতিম খানার শিশুদের শীতবস্ত্র বিতরন

দেবহাটার কুলিয়া ইউনিয়নে আইডিয়ালের আয়োজনে উন্নত চুলা বিতরণ

ব্রয়লার মুরগি ও নিত্যপণ্যের সিন্ডিকেটকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ক্যাবের

রামগড়ে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী বৈসু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি 

সাতক্ষীরায় দেবহাটা মুক্ত দিবস; মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা ৬ ডিসেম্বর যথাযথভাবে পালিত

রাণীনগরে রিয়া মনি হত্যা মামলার আসামীসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়া জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাগমারায় পারিবারিক ও নিকট আত্মীয়দের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল