বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে বাসের ভিতর হেলপারের মৃতদেহ; শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরে দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি পরিবহন বাসের ভেতর থেকে হেলপারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মনিহার এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হেলপারের নাম বাপ্পি (২৫)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শহরের মণিহার বাসস্ট্যান্ড মোড়ের মনিরুদ্দিন পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে পরিবহনটি বন্ধ করে রাখাছিল। গাড়িতে বাপ্পি একাই রাতে ঘুমিয়ে ছিলো। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তার পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। এরপর কোতোয়ালি থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, ডিবি পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, গাড়ির ভেতরে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির ড্রাইভার ও সুপার ভাইজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার ১’ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

শেরপুরে “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডাসারে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে জখম ! আদালতে মামলা

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেফতার 

জনবল সংকটে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 

লালমনিরহাটে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবহাটায় সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বার্ষাকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি

খুলনা বিভাগের দশ জেলার রোগীদের জন্য আদ-দ্বীনের ফ্রী অ্যাম্বুলেন্স হেলিকপ্টার সেবা

শার্শায় পুত্রের হাতে পিতা রক্তাক্ত জখম