বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে আটক ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

বিজয় মাহমুদ, যশোর:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল এর উদ্যোগে আজ যশোর কোতোয়ালি মডেল থানাধীন বারান্দি পাড়া ঢাকা ব্রিজ ও নিরালা পট্টি এলাকায় দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন, যশোরের বিরামপুর ইটভাটা এলাকার মৃত সোনা শেখের পুত্র মো. সোহরাব শেখ (৬৫) এবং ঘোলদাহ শেখপাড়া এলাকার শেখ নেছার আলীর পুত্র মো. রাজু আহমেদ (২৮)। তাদের নিকট থেকে যথাক্রমে ১০০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১,৫০০ টাকা।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল আহাদ। মোবাইল কোর্টে মো. সোহরাব শেখকে ১০ দিন ও মো. রাজু আহমেদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তাদেরকে যথাক্রমে ৪০০ টাকা ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সংরক্ষণের দাবী ‘কবিগুরুর স্মৃতির শিক্ষালয়’

চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজের বার্থিং অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী

মমতার বিরুদ্ধে মুখ খুলে গ্রেপ্তার ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচী

জগন্নাথপুরে বসত বাড়ীর যাতায়াতের রাস্তায় দেয়াল নির্মাণ নিয়ে উত্তেজনা: প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ

দেবহাটার সখিপুরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প

ধামইরহাটে শেখ রাসেল দিবস পালিত

গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা,আহত ৫ ; বিএমএসএস’র নিন্দা

বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে প্রবাসী ও নতুন প্রজন্মকে আরো ভালোভাবে জানানোর আহবান 

গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শারদীয় উপহার বিতরণ করেন সোমনাথ সাহা 

হরিণাকুন্ডুর পল্লীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু