বাংলাদেশ সকাল
সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় যুবক আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : দাবিকৃত চাঁদা না পেয়ে আনোয়ার হোসেন (৪৪) নামে এক ব্যবসায়ীকে মারপিট এবং মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় ইয়ামি হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ইয়ামিন শহরের নতুন খয়েরতলা (তেতুঁলতলা খোয়াররাস্তা) এলাকার লাল্টু ফকিরের ছেলে।

ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে আনোয়ার হোসেন এজাহারে উল্লেখ করেছেন, তেতুঁলতলা মোড়ে তার মেসার্স মাহি স্টোর নামে একটি দোকান আছে। আসামি তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে এবং পরিবারের সদস্যদের ক্ষতি করবে বলে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। গত শনিবার বিকেল ৪টার দিকে ওই দোকানের সামনে তার ভাই কবির হোসেন মুন্নার একটি মোটরসাইকেল রাখা ছিলো। আসামি ইয়ামিন কাউকে কিছু না বলে মোটরসাইকেলটি নিয়ে যায়। কিছু সময় পরে ফের দোকানের সামনে এসে গালিগালাজ করতে থাকে। তিনি নিষেধ করলে বলে ‘এতো বছর ব্যবসা করিস অধচ আমাকে চাঁদা দিস না।’ এই বলে একটি কাঠের নকশা করা বাটাল দিয়ে তাকে মারতে যায়। এ সময় স্ত্রী মারুফ আক্তার বিথী ও মেয়ে নুসরাত জাহান এসে ওই বাটাল কেড়ে নেয়। পরে পাশের মজিবের চায়ের দোকন থেকে একটি কুড়াল নিয়ে তাকে কোপ মারতে যায়। এ সময় তিনি ঠেকিয়ে তা কেড়ে নেন।

ঘটনার সময় চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে এবং পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় তিনি একটি মামলা করেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সহিংসতা ও জনদুর্ভোগ নয় : মানবিক হোন

মিঠাপুকুরে শাহাজাদী বেগম হত্যা মামলার আসামিরা ধরাছোঁয়ার বাহিরে, প্রশাসন নিরব! 

বর্জ্য সংগ্রহে ক্লিন সিটি ময়মনসিংহের সাথে চুক্তি স্বাক্ষর মসিকের

ময়মনসিংহে এমএএফের সহযোগিতায় ডিআই এর উদ্যোগে  ‘নাগরিক প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা 

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

সীতাকুণ্ডে ইউএনও, এসিল্যান্ড ও জেলা পরিষদ সদস্যের সাথে প্রেসক্লাবের মতবিনিময় সভা

যুগান্তরের বিশেষ প্রতিনিধি লাভলুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় বিএসএরএফ ও ‘ র‍্যাক’

কোটচাঁদপুর পৌর ও উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, মানা হচ্ছে না নিয়ম-নীতি

১৭ দিন ধরে থানা হাজতে ছাগল