বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে সাবেক কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোর সদরের ইছালী ইউনিয়নের হাসিমপুর গ্রামে ওয়াদুদ হোসেন নামে অবসরপ্রাপ্ত এক কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা কৃষি কর্মকর্তার বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন টের পেলে তারা তারা চিৎকার শুরু করে। একপর্যায়ে ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে ঘর থেকে নগদ তিন লাখ টাকা ও ১৪ ভরি পাঁচ আনা স্বর্ণ ও তিনটি মোবাইল নিয়ে যায়। বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে।

বাড়ির মালিক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওয়াদুদ হোসেন, জানিয়েছেন ৭/৮ জনের ডাকাত দল তার ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ির সদস্যরা বুঝতে পেরে চিৎকার শুরু করলে দিলে ডাকাত সদস্যরা পিস্তল,শর্ট গান ও রামদা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ছেলে সাজ্জাদ ও শাওনের মুখে লুঙ্গি ছেড়া কাপড় দিয়ে মুখ বেঁধে রাখে।

পরে ঘরের আলমারি ভেঙ্গে নগদ তিন লক্ষ টাকা সোনার হাতের রুলি, টিকলি, কানের দুল,গলার চেইন,ব্যচলেট তিনটি মোবাইল ফোনসহ অনুমানিক ১৪ ভরি পাঁচ আনা স্বর্ণের গহনা ডাকাতি করে নিয়ে যায়। যার সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

এ ঘটনায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওয়াদুদ হোসেন ,যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করেছেন যশোর কোতোয়ালি থানার পুলিশ। থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ বাবুল সাংবাদিকদের বলেছেন, আমরা ঘটনা তদন্ত করতে দুপুরে গিয়েছিলাম। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ২৩৩ ছাড়িয়ে গেছে

রাণীশংকৈলে কেন্দ্রীয় হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ 

ঈশ্বরদীতে বসতভিটা আগুনে পুড়ে ছাঁই, ৬ লাখ টাকার বেশি ক্ষতি

জয়পুরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত 

সীতাকুণ্ডে ৮ কলেজে ১৯৫৪ জন এইচএসসি পরিক্ষার্থী, পাশ করেছে ১৩০৬; ৬ মাদরাসায় পরিক্ষার্থী ২০০ পাশ ১৯৪ জন

দলের কিছু মানুষ অন্যায় করেছে বলে আবারো দুর্নীতি ইস্যুতে সরব শোভনদেব

শেরপুর সদর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে টাটা এক্সপ্রেস গাড়ির ৩ দিন ব্যাপী মেলার উদ্বোধন

রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদকসহ আটক -৬

রাজশাহীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান