বাংলাদেশ সকাল
বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর চৌগাছায় এক নারীকে জবাই করে হ ত্যা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

 

মোঃ তানজিজুল হাকিম তানিন :

যশোরের চৌগাছায় নিজ বাড়ীতে জবাই করে রিক্তা খাতুন (৪০) নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ঢেঁকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিক্তা খাতুন গ্রামের রোকনুজ্জামান রোকনের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। পারিবারিক দ্বন্দের জেরে এই হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী কোঁটচাদপুর উপজেলা তালসার গ্রামের রিক্তা খাতুনের সাথে গদাধরপুর গ্রামের আজিজুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে তিনটি সন্তান আছে। সংসারের প্রয়োজনের তাগিদে আজিজুর রহমান মালায়েশিয়া যান। তিনি বর্তমানে প্রবাসেই আছেন। এই অবস্থায় সন্তান স্বামী বাদ রেখে বছরখানিক আগে রিক্তা খাতুন ঢেঁকিপোতা গ্রামের রোকনুজ্জামান রোকনকে বিয়ে করেন। স্থানীয়রা জানান পরকিয়া সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়। রোজনুজ্জামান রোকনের প্রথম স্ত্রীর চার বছরের ছেলে সন্তানসহ ৪টি ছেলে সন্তান আছে। দুই স্ত্রী নিয়ে তিনি বসবাস করেন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে ঘরের মেঝেতে রক্তাত্ব অবস্থায় রিক্তা খাতুনকে পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা আরো জানান, বাড়ীর দুই ধারে পৃথকভাবে দুই স্ত্রী বসবাস করে। দ্বিতীয় স্ত্রীর কারনে বাড়ীতে প্রায় সময় দ্বন্দ লেগেই থাকত।

এই অবস্থায় রোকনুজ্জামান রোকন দ্বন্দ এড়ানোর জন্য পাশের গ্রাম মস্মমপুর গ্রামের প্রাইমারি স্কুলের পাশে দ্বিতীয় স্ত্রীর জন্য বাড়ি নির্মান করছিলেন। বাড়ি নির্মানের কারনে প্রতিদিনই সেখানে যাওয়া আসা করেন তারা। ঘটনার দিন সকালে রিক্তা খাতুন নির্মানাধীন বাড়িতে যান। সেখানে কাজকর্ম সেরে সকালে বাড়িতে গোসল করার জন্য ফিরে আসেন। এ সময় প্রথম স্ত্রী বিলকিচ খাতুন মাংশ কেনার জন্য বাজারের যান বলে অনেকে জানান। বাড়ীতে এ সময় ছেলেরা উপস্থিত ছিল বলে অনেকে জানান।

আশেপাশের লোকজন জানান, পারিবারিক দ্বন্দের কারনে এই হত্যাকান্ড ঘটেছে। তাদের বাড়িতে দ্বিতীয় পক্ষের বউকে নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকতো।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মুটামুটি আমরা নিশ্চিত হয়েছি যে পারিবারিক দ্বন্দের কারনে এই হত্যাকান্ড ঘটেছে। আমরা ঘটনা তদন্তে কাজ করছি। দোষীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নান্দনিক স্পোর্টস বনগাঁও কে ২-১ গোলে হারিয়ে লোহারগাঁও ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

গাংনীতে হেরােইনসহ ছাত্রলীগ নেতা লিমন আটক

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গণসংযোগ

বাঙালির নববর্ষ ভাবনা

শিবপুরে আনন্দ মিছিল করতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

১০ বেত্রাঘাতে বদলগাছীতে ধর্ষণ চেষ্টার অভিযোগ ধামাচাপা

যশোরে উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি

দীর্ঘ শ্বাসকষ্টের পর আমেরিকা মহাদেশের প্রথম পোপ ‘পোপ ফ্রান্সিস’ মারা গেছেন

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পাইকগাছা-কয়রাসহ দক্ষিণঞ্চলে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন