বাংলাদেশ সকাল
সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর সীমান্তে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ যশোর শার্শা উপজেলায় সীমান্তবর্তী গ্রাম নারিকেল বাড়িয়া হতে ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানানো হয়েছে যে, সোমবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে তার নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে নায়েক শরিফুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নারকেল বাড়িয়া গ্রামস্থ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালে সীমান্তের মেইন পিলার ২৯/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারকেল বাড়িয়া গ্রামস্থ কালু মিয়ার আম বাগানের মধ্য দিয়ে সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি গোলাপী রঙের ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে গমন করছে, উক্ত ব্যক্তির চলাচল সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত স্থানে কর্মরত কৃষকের সহায়তায় সরিষা ক্ষেত তল্লাশী করে ব্যাগের মধ্য হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২.৩৩০ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ২,১৭,৮৫,৫০০/- (দুই কোটি সতের লক্ষ পঁচাশি হাজার পাঁচশত) টাকা। তিনি আরো বলেছেন, সীমান্তে আমাদের টহল অত্যান্ত জোরদার অবস্থায় রয়েছে যার কারনে সীমান্তরক্ষীরা সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।

প্রেস বার্তায় আরও বলা হয়েছে, পলাতক আসামীর নাম তারিকুল ইসলাম তারেক (৪০)। তার বাড়ী অত্র উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শালকোনা গ্রামে। সে মৃত আব্দুল আজিজের ছেলে। তাকে গ্রেফতার করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে।

পলাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বার ট্রেজারীতে জমা করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে সরকারী বালিকা বিদ্যালয়ে দুধ খাওয়ানো উৎসব 

দেবহাটায় ভ্যান চালকের স্ত্রীর অস্ত্রপাচারে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘আমাদের টিম’

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ ময়মনসিংহ জেলা যুবলীগের 

আজ ১৪ই ডিসেম্বর, পাঁচবিবি হানাদার মুক্ত দিবস

নড়াইলে বিএমএসএস নেতা সাংবাদিক রাসেল হুসাইন এর পিতার মৃত্যুতে বিএমএসএস’র শোক 

‘গ্রিন অ্যান্ড ক্লিন  নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান 

কুলিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত

যেতে যেতে পথে (আত্মকথা); আমার ছাত্রজীবন ৯ম পর্ব (প্রারম্ভিক কৈশোর, শুভ ইউ-টার্ন)

ময়মনসিংহে রাকিব হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন 

সুনামগঞ্জে বিয়ে অনুষ্ঠানে এসে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু