বাংলাদেশ সকাল
সোমবার , ৩ মার্চ ২০২৫ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে পারেন, জানালেন ইলন মাস্ক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। তবে সেটি নিজের সম্পর্কে নয়। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনি ভবিষ্যদ্বাণী করেছেন ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়ে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ট্রাম্পের ক্ষমতাবান এই মিত্র জানান, তিনি ইতোমধ্যে জানেন ট্রাম্পের উত্তরসূরি কে হতে যাচ্ছেন। ইলন মাস্ক বলেছেন, তার ধারণা ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের তহবিলে অন্যতম দাতা ইলন মাস্ক গত সপ্তাহে এক্সে লিখেছেন, ভ্যান্স সর্বকালের সেরা ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্ট।

মাস্ক যুক্তরাষ্ট্রের প্রশাসনে তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বের কাছে ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পের দেওয়া আদেশের মতোই মাস্কের দেওয়া আদেশও ভালো হবে।

৪০ বছর বয়সী ভ্যান্স যুক্তরাষ্ট্রের ইতিহাসের তৃতীয়-সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। রাজনৈতিকভাবে সবচেয়ে কম অভিজ্ঞদের মধ্যে একজন। পূর্বে ওহাইওর সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

একসময় ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন ভ্যান্স। তবে রাজনীতিতে প্রবেশের পর ভ্যান্সের অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়। ২০২২ সালের সিনেট প্রচারাভিযানের সময়, তিনি ট্রাম্পের অনুমোদন পেয়েছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাংনীতে দলীয় লেবাস পাল্টিয়ে তিন বারের সাবেক ইউপিকে রক্তাক্ত জখম

চট্টগ্রাম জেলখানায় স্বেচ্ছাসেবক লীগ নেতার রহস্যজনক মৃত্যু; শরীরে একাধিক আঘাতের চিহ্ন 

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে ঈশ্বরদী আ’লীগের সভা 

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের ৪ জনের বাড়ি ডাসার উপজেলায়

নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছা সেবী কার্যক্রমে যুব ফোরামের নিজস্ব উদ্যোগ গ্রহন

প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে হিন্দু মহাজোটের নেতারা

শীর্ষ সন্ত্রাসী রুবেল অস্ত্রসহ আটক, পলাতক শাহারিয়া

চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলীর পক্ষ থেকে পনেরশ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২

আমতলীতে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ