বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব: ট্রাম্পের সংবিধানবিরোধী আদেশ স্থগিত করল আদালত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র:

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়ে ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের লক্ষ্যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। তবে তার ওই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির এক আদালত।

বৃহস্পতিবার ,২৩ জানুয়ারি,যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক এ আদেশ দেন।

‘জন্মসূত্রে নাগরিকত্ব’ অর্থ হচ্ছে, যেই দেশটিতে জন্মাবে, সে স্বয়ংক্রিয়ভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবে। এই নীতি বদলাবেন বলে অনেক দিন ধরেই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। ক্ষমতায় বসে সে লক্ষ্যে পদক্ষেপও নেন।

আদালত ট্রাম্পের ওই নির্বাহী আদেশ ১৪ দিনের জন্য রুখে দিয়েছেন। ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর বেশ আলোচনা-সমালোচনা হয়।

কারণ নাগরিকত্বের এই অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ। এটি বদলাতে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন লাগবে।

এরমধ্যে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২২টি অঙ্গরাজ্য এবং সান ফ্রান্সিসকো শহর ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াসহ বহু জায়গায় ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

ওয়াশিংটন রাজ্যে শুনানির সময় সিনিয়র ডিস্ট্রিক্ট জজ জন কগেনর ট্রাম্পের আদেশ সম্পর্কে বলেন, ‘এটি একটি নির্লজ্জভাবে অসাংবিধানিক আদেশ।’

তিনি বলেন, ‘আমি চার দশকেরও বেশি সময় ধরে বেঞ্চে রয়েছি। আমি আর এমন দ্বিতীয় কোনো মামলা এর আগে পাইনি।’

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীর প্রথম বাক্যে ‘জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার’ নীতিটি বলবৎ হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এবং এর আওতাধীন এলাকায় জন্ম নেওয়া বা আত্মীকৃত সব মানুষ যুক্তরাষ্ট্র এবং তারা যেই রাজ্যে বাস করে সেখানকার নাগরিক।’

এই নীতি অবৈধ অভিবাসীদের জন্য ‘বড় চুম্বক’ এবং এটি নথিপত্রহীন গর্ভবতী নারীদের সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্মদানে উৎসাহিত করে বলে ভাষ্য কট্টর অভিবাসন বিরোধীদের।

তারা টিটকারি করে একে ‘বার্থ ট্যুরিজম’ বা ‘অ্যাংকর বেবি’ নেওয়ার প্রক্রিয়া হিসেবেও অ্যাখ্যা দেয়।

সূত্র : এএফপি

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বের বৃহত্তম জলপথ ক্রজের শুভ উদ্বোধন আগামী ১৩ জানুয়ারি; চলবে ভারত থেকে বাংলাদেশ হয়ে বারাণসী

চুকনগর গণহত্যা ৭১ বধ্যভূমি পরিদর্শনে প্রধান বিচারপতি মোঃ হাসান ফয়েজ সিদ্দিকী

ঈদগাঁওতে যত্রতত্র পার্কিংয়ে ভয়াবহ যানজট; জনজীবনে নাভিশ্বাস 

রাণীনগরে বিএনপি-যুবদলের দুই নেতা-কর্মীসহ চারজন গ্রেপ্তার

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : মোটা অংকের টাকা দিলেই মেলে করোনার ভ্যাকসিন 

রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত 

সিদ্ধিরগঞ্জের এ্যাকটিভ হাইস্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈলে কেন্দ্রীয় হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ 

বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র আমতলী উপজেলা কমিটির অনুমোদন