বাংলাদেশ সকাল
রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরের গুয়াতা হাটের ভেঙ্গে যাওয়া শেড মেরামত না করায় চরম দুর্ভোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরের একডালা ইউনিয়নের একমাত্র হাট গুয়াতা হাট। হাটের পরিসর খুব একটা বড় না হলেও হাটটি স্থানীয়দের কাছে অনেক গুরুত্বপূর্ন। প্রতিবছর সরকার এই হাট থেকে হাজার হাজার টাকা রাজস্ব হিসেবে আয় করলে হাটে স্পর্শ করেনি আধুনিকতার ছোঁয়া। প্রায় এক বছর আগে ঝড়ে ভেঙ্গে যাওয়া হাটের শেড মেরামত না হওয়ায় বোঝা যায় হাটটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বহীন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ জানান এলাকাবাসীদের কাছে হাটটি অনেক গুরুত্বপূর্ন। উপজেলার অন্যান্য হাট অনেক দূরবর্তি হওয়ার কারণে এলাকাবাসীরা সপ্তাহের বাজার এই গুয়াতা হাট থেকে সংগ্রহ করে থাকেন। বছর খানেক আগে ঝড়ে হাটের শেডটি ভেঙ্গে যায়। যার ফলে হাটুরিদের নিরাপদ স্থানে দোকান বসানোর জায়গা না থাকায় অনেক সময় হাটুরিরা রাস্তায় এসে দোকান বসায়। যার ফলে অনেক সমস্যায় পড়তে হয় ক্রেতাসহ বিক্রেতাদের। এমতাবস্থায় আমি শেডটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে বলেছি কিন্তু আজ পর্যন্ত কোন ফল পাওয়া যায়নি। জানি না কবে হাটের শেডটি মেরামত হবে আর নিরাপদ স্থানে বসে বিক্রেতা ও ক্রেতারা তাদের পণ্য লেনদেন করতে পারবেন।

একডালা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি: মো: শাহজাহান আলী বলেন আমি শেড নষ্ট হওয়ার পর থেকেই উপজেলা প্রশাসনকে বিষয়টি একাধিকবার লিখিতভাবে জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোন পদক্ষেপই গ্রহণ করা হয়নি। আর আমার ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন তহবিল কিংবা বড় ধরনের আয় না থাকায় পরিষদের একার পক্ষে এই শেডটি মেরামত কিংবা সংস্কার করাও সম্ভব নয়। তাই এই জনগুরুত্বপূর্ণ শেডটি মেরামত কিংবা সংস্কার করার জন্য অবশ্যই সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দের কোন বিকল্প নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন আমি বিষয়টি জেনেছি কিন্তু অর্থ সংকুলান না হওয়ার কারণে শেডটি মেরামত কাজ শুরু করা যাচ্ছে না। তবে দ্রুতই শেডটি মেরামত করার পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুর উপজেলা কমপ্লেক্স ভবণের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধনে এমপি চঞ্চল

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদের বদলীতে মন ভাল নেই স্থানীয়দের

দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক সাজেদা সিফাত কে সংর্বধনা

গণশুনানিতে মানবিক ডিসি জাহিদুল ইসলাম এর কাছে কষ্ট নিয়ে এসে স্বস্তি নিয়ে ফিরলেন মানুষ

লাইফ স্টাইল ফ্যাশন ওয়্যারেই আগ্রহ কেন ক্রেতাদের !

কালকিনি ও ডাসারে নতুন ঠিকানা পেলো ভূমিহীনরা

যশোরে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতার 

স্বামীর বালিশ চাপায় স্ত্রীর মৃ’ ত্যু ; গ্রেফতার স্বামী

সীতাকুণ্ড কৃষকদলের পক্ষ থেকে মিরসরাই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ, শিব কুমার এখন মো: আব্দুল্লাহ