
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিমান চন্দ্র (৫০) নামে একজনকে আটক করেছে। আটককালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক বিমান উপজেলার কুজাইল গ্রামের বিরেন্দ্রনাথের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বুধবার রাতে উপজেলার কুজাইল বাজারে অভিযান চালিয়ে বিমানকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.