বাংলাদেশ সকাল
বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলসহ ৩ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ জাতীয়ভাবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বুধবার (৯ আগস্ট) ঠাকুরগাঁও সদর রাণীশংকৈল-পীরগঞ্জ এ তিন উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোপূর্বে জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী ২ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি সভাপতি আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, উপকারভোগি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে এ উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২১০ জন উপকারভোগির হাতে জমি ও ঘরের দলিলপত্র তুলে দেয়া হয়।

উল্লেখ্য উপজেলায় এ পর্যন্ত মোট ১৭৩৮ জন উপকারভোগিকে জমিসহ ঘর দেয়া হয়েছে। এর পরেও, কোনো ভূমিহীন-গৃহহীন বাদ পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদেরকে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে মর্মে সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা জানান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা

কালকিনিতে ‘স্বপ্ন সুপার সপ’ উদ্বোধন

জেলা প্রশাসনের গ্রীন এন্ড ক্লিন কর্মসূচিতে রেডক্রিসেন্ট সোসাইটির একাত্নতা

রাউজান থানার সাবেক ওসির অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগীদের অভিযোগ পুলিশ কমিশনার কার্যালয়ে

বিশ্ব মা দিবস-সব মায়েদের জন্য অফুরন্ত শ্রদ্ধা ও ভালবাসা

রাউজানের সাবেক এমপি ফজলে করীম চৌধুরীর ইশারায় শিক্ষার্থীদের বুকে গুলি ছোড়া হয়েছিল

সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক এমপি নবী নেওয়াজ

নলডাঙ্গায় চাঁদাবাজির সময় ৪ ভুয়া সাংবাদিক আটক

সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতির মিলনমেলা; ৩ দিনব্যাপী দুই ধর্মের দুই উৎসব শুরু

আত্রাইয়ে কেন্দ্রীয় বিএনপি’সদস্য আনোয়ার হোসেন বুলুর জনসংযোগ