বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে জটিল রোগে আক্রান্ত ১৮ ব্যাক্তি পেলেন সরকারি সহায়তা চেক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে ছয়টি জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন রোগীর মাঝে  ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস।

চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও আশরাফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী ও সদস্য নাজমুল হোসেন। এছাড়াও সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং উপকার ভোগী রোগীর স্বজনেরা উপস্থিত ছিলেন।

এ সময় সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, প্যারালাইসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷  এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা যেন কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়। সরাসরি সমাজসেবা অফিসে এসে আবেদন করতে পারবে। সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আবেদন করতে কোনো অর্থের প্রয়োজন নেই, শুধুমাত্র চিকিৎসকের বৈধ কাগজপত্র জমা দিলেই যথাযথ প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তিস্তার হড়ফা জলের তোড়ে ভেসে যেতে পারে দুই বাংলার বহু এলাকা

সীতাকুণ্ডে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল 

দেশে এলো সৌদি প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার

রেমিটেন্স যোদ্ধা রুহুল কুদ্দুসকে  মালয়েশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়; মুক্তিপণ আদায়ের পর নিখোঁজ 

ভালুকা উপজেলা আ.লীগের সা. সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ষড়যন্ত্রমূলক; মানববন্ধনে বক্তারা 

মাসিক কল্যাণ সভায় পুরস্কার পেল ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা

হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মহররম মাস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া 

ঈশ্বরদীতে অজ্ঞাত অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

ঈদগাঁওতে কারিগরি কোর্স না থাকায় কর্মসংস্থান হচ্ছেনা শিক্ষার্থীদের 

বিদায়ী আগস্ট মাসে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬, আহত ৭৯৩ : যাত্রী কল্যাণ সমিতি