বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে দোকান ভাংচুর ও হুমকির মামলায় কাউন্সিলরসহ আটক  ২ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে দোকানে ভাংচুর ও হুমকির মামলায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে কাউন্সিলর আবু তালেবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

একই সাথে বিকেল ২ টার দিকে ঘটনাস্থল ভাই ভাই হার্ডওয়্যার স্টোরের সামনে থেকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে লেমন(৩০)নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। লেমন ভান্ডারা এলাকার আবুল কালামের ছেলে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তদন্তকালে ডিসি মাহবুবর রহমান, এসপি জাহাঙ্গীর হোসেন, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, এসি ল্যান্ড ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি রবিবার পৌর কাউন্সিলর আবু তালেব ভাইভাই হার্ডওয়্যার দোকানে গিয়ে সামনে রাখা মালামাল সরাবার কথা বলে বেধড়ক ওই মালামাল ভাংচুর করে। এসময় মেয়র ঘটনাস্থলে এসেও তালেবকে থামাতে পারেননি। এতে দোকানের ও আশপাশের লোকজন তালেবকে ঘেরাও করে গণধোলাই দেয়। আহত কাউন্সিলরকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

এরমধ্যে পৌরমেয়রসহ নেতারা ঘটনার মিমাংসা করতে ব্যর্থ হন। হাসপাতাল থেকে ফিরে কাউন্সিলর তালেব দলবল নিয়ে গত বুধবার ১৮

জানুয়ারি সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল করেন। মিছিলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যার হুমকিসহ বিভিন্ন আপত্তিকর শ্লোগান দেয়া হয়। মেয়রের বিরুদ্ধেও অনুরূপ শ্লোগান দেয়া হয়। এনিয়ে ওই রাতেই দোকানদারদের পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে দুই যুবকের ম’র’দে’হ উদ্ধার 

যশোরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক দুই 

প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব পালিত

সমস্যা সমাধানে মুহুর্তেই হাজির মানবতার ফেরিওয়ালা খ্যাত ইএনও মুহাম্মদ আশরাফুল আলম

ঝিনাইদহে অসহায় দুস্থ:দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাংবাদিক শামিম খানকে মিথ্যা মামলার জড়ানোর চেষ্টা, বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ  

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রিমন এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কোটচাঁদপুরে বিকাশ এজেন্ট প্রতারিত

শেরপুরে মহারশি নদীর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে : নাজমুল আহসান

নড়াইলে এবার ছাত্রদের ভয়-ভীতি দেখিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার : বিএমএসএস’র নিন্দা