বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২২ ৬:০২ অপরাহ্ণ

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি॥ খাগড়াছড়ি জেলার রামগড় ইউপির অধিনস্থ চাঁন্দপাড়া নামক স্থানে ২৮ ডিসেম্বর (বুধবার) মোহাম্মদ ইয়াকুব হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন। নিহত যুবক চাঁন্দপাড়ার স্থানীয় বাসিন্দা গোলাম হোসেনের ছেলে বলে স্থানীয়দের সুত্রে জানা গেছে।

পরিবার ও স্থানীয়রা জানান ইয়াকুব একটি সড়ক দুর্ঘটনার পর থেকে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন,বর্তমানে ও সেই মানসিক চিকিৎসক দ্বারায় চিকিৎসাধীন সে কিছুক্ষণ ভালো আবার কিছুক্ষণ খারাপ, তার এই আত্মহত্যা মানসিক সমস্যার কারণেও হতে পারে।

ইয়াকুব এর মা জাহানারা বেগম জানান আমাদের সংসারে কারো সাথে কোন ঝাঁমেলা নেই,তবে আমার ছেলে সড়ক দুর্ঘটনার পর থেকে মানসিক ভাবে অসুস্থ দীর্ঘদিন বুধবার ২৮ ডিসেম্বর সকালে ঘর থেকে বের হয়ে সে আর বাসায় ফিরে নাই, সারাদিন তার কোন খুজঁখবর না পাওয়াতে, চারদিকে খুঁজাখুঁজি করতে থাকি, খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি আম বাগানে বিকেল বেলায় অনুমানিক ৪টায় ইয়াকুবকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে আমি চিকৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে, পরে এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখে রামগড় থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

রামগড় থানা উপপরিদর্শক (এসআই) ইরফান জানান, যুবক গলায় ফাঁস দেওয়ার ঘটনা এলাকাবাসী ফোনে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন‍্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে,এবিষয়ে থানায় একটি অপমৃত‍্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

স্থানীয় ইউপি সদস্য ক‍্যারী মারমা জানান, ইয়াকুব দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন বলে পরিবার ও ডাক্তার চিকিৎসাপত্র সুত্রে জানতে পেরেছি। পারিবারিক কোন সমস্যা নেই বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কৃষকদের জন্য পানি-স্যালাইন নিয়ে ফসলের মাঠে একদল তরুণ

১২তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান এর মতবিনিময় সভা 

আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে শহীদ জিয়া হলে বইমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া 

খুলনা বিভাগের দশ জেলার রোগীদের জন্য আদ-দ্বীনের ফ্রী অ্যাম্বুলেন্স হেলিকপ্টার সেবা

ভূরুঙ্গামারীতে স্বৈরাচারবিরোধী শহীদদের স্মরণে বিএনপির দোয়া ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

কোটা সংস্কার আন্দোলন চলাকালে এক নেতা নুরকে চার লাখ টাকা দেন : ডিবি প্রধান

কর্ণফুলীতে অটো রিক্সা চালকের মরদেহ উদ্ধার

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার 

ঝিনাইদহে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভিপি নূরের উপর হামলায় আমতলীতে তীব্র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল