বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ২:২০ অপরাহ্ণ

 

মোঃ শাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের মন্দির ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করেছে রামগড় উপজেলা প্রশাসন, পুলিশ ও ৪৩ বিজিবির সমন্বেয় গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটি।

শ্রুক্রবার(২২ ডিসেম্বর) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মিস.মমতা আফরিন ও থানার ওসি দেব প্রিয় দাস এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে মদ ও ফেনসিডিল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মন্দির ঘাট এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স টিম। এসময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ১৯২ বোতল মদ ও ৪৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়,যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮৭ হাজার তিনশত টাকা। মদ ও ফেনসিডিল ধ্বংস করার জন্য বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিস. মমতা আফরিন জানান, টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে রামগড় কে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

আগে চুরি করে জেলে যেত, এখন চুরি করে বিজেপিতে যায়; তোপ লাগলেন অভিষেক

বাংলাদেশী বংশোদ্ভূত সৈয়দ এনায়েত আলী’র অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি

দিনাজপুরে দেশের সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে অর্ধ কোটি টাকারও বেশি অবৈধ সিগারেট জব্দ, আটক-২

রাণীশংকৈলে খ্রিষ্টান ধর্মালম্বীদের প্রাক বড় দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা  

নরসিংদী কারাগারের লুন্ঠনকৃত গোলাবারুদ উদ্ধার

ঝিনাইদহে পুলিশের উপ-পরিদর্শক মিরাজুল হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত 

কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরি, হাতেনাতে আটক ২

ঈশ্বরদীতে রেস্তোরাঁ’র ইফতার খেয়ে ৭০ জন রোজাদার অসুস্থ, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক