বাংলাদেশ সকাল
সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড় পৌরসভার বাজেট ঘোষণা ও পরিকল্পনা প্রণয়ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ

 

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি॥ খাগড়াছড়ির রামগড় পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও উন্নয়ন পরিকল্পনা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় পৌরসভা প্রাঙ্গনে পলাশ দেবনাথের সঞ্চালনায় রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল হাফিজুর রহমান, পিএসসি।

এবারের উন্মুক্ত বাজেটে ২০২২-২০২৩ অর্থবছরের কর, রেইট, ফিস সহ রাজস্ব খাতে সরকারি অনুদান, সরকারি ও প্রকল্প অনুদান, মূলধন, প্রারম্ভিক স্থিতিসহ সব মিলিয়ে সর্বমোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৩ শত ৯৩ টাকা এবং স্বাস্থ্য ও পয়:প্রণালী, শিক্ষা, বিদ্যুৎ, সংস্থাপন ব্যয়, কর আদায় খরচ, বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষণ, জাতীয় দিবস উদযাপন, খেলাধুলা, সাংস্কৃতিক, সাহায্য-সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ,পানি শাখার ব্যয়, উন্নয়ন ও প্রকল্প ব্যয় ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৩ শত ৯৩ টাকা।

উন্মুক্ত বাজেট ঘোষণাকালে পৌর মেয়র রফিকুল আলম কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রুপান্তরের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি রামগড় পৌরসভাকে আরো আধুনিক নান্দনিক, জনবান্ধব পৌরসভা হিসেবে রুপান্তর করার লক্ষে পৌর এলাকার সকল নাগরিকদের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, সাবেক এমপি একেএম আলিম উল্যাহ, থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান. রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার প্রমুখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

চট্টগ্রাম জেলখানায় স্বেচ্ছাসেবক লীগ নেতার রহস্যজনক মৃত্যু; শরীরে একাধিক আঘাতের চিহ্ন 

ঘরমুখো মানুষ যানজট এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট

খুলনায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেফতার

নরসিংদীতে আ.লীগ নেতা হত্যা মামলার আসামী বিমান বন্দর থেকে গ্রেপ্তার 

দেবহাটায় আশার আলোর পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে এলইডি টিভি ও বেঞ্চ প্রদান

মহানগরীর গাছায় বিএনপির অফিস উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

ভূরুঙ্গামারীতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বদলগাছী থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে প্রচন্ড তাপপ্রবাহে ধানের বীজতলা নিয়ে বিপাকে কৃষকেরা