বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন-ইউএসএ শাখার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন-ইউএসএ সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রকারী দাবী করে সাবেক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োজিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দগণ।

নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের এর আইটি প্রতিষ্ঠান- আইডাটাকোর ইনফোটেক এর হলরুম এ গত বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,সন্ধ্যায় এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই তাৎক্ষণিক প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা-বিশিষ্ট কলামিস্ট রিটা রহমান সভাপতিত্ব করেন এবং সংগঠনের আহ্বায়ক রাসেক মালিক এবং মেম্বার সেক্রেটারি এবং বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল যৌথ ভাবে পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক তাসের মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান, বিশিষ্ট ব্যাবসায়ী জাকির চৌধুরী , উপদেষ্টা শাহ আলম দুলাল, যুগ্ন আহ্বায়ক আবুল বাশার, যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ সোহেল, যুগ্ন সদস্য সচিব এ.আউয়াল, আহবাব, নাজমুল জনি, রাজু আহমেদ, হারুন মিয়া , আশরাফুল আসাদ সহ আরো অনেকেই।

বৈষম্যবিরোধী এ সভায় বক্তারা অতি দ্রুত বাংলাদেশের রাট্রপতি সাহাবউদদীন চুপ্পুর পদত্যাগ দাবি করেন।একজন সর্বজনশ্রদ্বেয় ব্যাক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে বাংলাদেশে অতি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

এই প্রতিবাদ সভায় রিটা রহমান বলেন, যে রাজনৈতিক সরকার তার জনগণের উপর গুলি চালানোর আদেশ দিতে পারে, হাজারের উপর মানুষকে হত্যা করে নির্মম উল্লাস করতে পারে, তাদের রাজনীতি করার অধিকার কিভাবে থাকতে পারে? ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সরকার ভারত সরকারের সঙ্গে সাত দফা গোপন চুক্তি করে, যার আওতায় ভারতের নাগরিকদেরকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি দেয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান তা শুরু করেছেন তার কন্যা শেখ হাসিনা ও তা অব্যাহত রাখেন। এজন্য সরকারি চাকরির বিভিন্ন স্তরে প্রচুর ভারতের নাগরিক রয়েছেন। তাদের এই অপকর্মের কারণেই তাদের এই করুণ পরাজয় নিশ্চিত হয়েছে এবং তারা পালিয়ে গিয়ে আবার সেই ভারতেই আশ্রয় নিয়েছে ! সাংবাদিক তাসের মাহমুদ বলেন – শেখ হাসিনা ও তার দলের সকল নেতাদের পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামী রাজনীতির ইতোমধ্যে কবর রচিত হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী পুনর্বাসন অনেকটা দিবাস্বপ্নের মতোই |

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

কর্ণফুলীতে শেখ রাসেল দিবস উদযাপন

কাশিয়ানীতে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফটের বিতরণ 

ইনান হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ 

প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া গনমানুষের কথাই বলতেন : পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ 

সাতক্ষীরায় দেবহাটা মুক্ত দিবস; মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা ৬ ডিসেম্বর যথাযথভাবে পালিত

আগামীকাল ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সিদ্দারামাইয়া

ভূরুঙ্গামারীতে সাংবাদিককে মামলার হুমকি দিলেন পরকীয়া প্রেমিক 

‘সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন প্রফেসর আব্দুল মান্নান

দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে স্পিড ব্রেকারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ