বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়; পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরের উপশহর থেকে নাদেরুজ্জামান নামে এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। অভিযুক্তরা হলেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আব্দুল আলিমের ছেলে আবুল হাসান, আবুল কালামের ছেলে ফারদিন হোসেন ফাহিম, খন্দকার রবিউল ইসলাম মনির ছেলে খন্দকার মুক্তাকিন হোসেন রক্সি, ঘোপ সেন্ট্রাল রোডের জাহিদুল ইসলামের ছেলে ইসরাতুল ইসলাম প্রান্ত ও বাঘারপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম মোল্লা রফির ছেলে বর্তমানে যশোর শহরতলীর শেখহাটি মিয়াবাড়ি মোড় এলাকার সবুজ মোল্লা ওরফে হুরাইয়া। এসআই সোলাইমান আক্কাস তদন্ত শেষে এই চার্জশিট জমা দেন।

মামলার বিবরণ ও তদন্ত সূত্রে জানা গেছে, নাদেরুজ্জামানের বাড়ি চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামে। বর্তমানে তিনি পরিবার নিয়ে যশোর শহরের উপশহর কলেজের পেছনে একটি বাড়িতে ভাড়া থাকেন। তার ছেলে শাওন হোসেন চৌগাছা উপজেলার ফুলসারা বাজারে ইন্টারনেটের ব্যবসা করেন। চলতি বছরের ২৯ মার্চ বিকেলে র‌্যাব পরিচয়ে তাদের যশোর উপশহরের ভাড়া বাড়িতে ঢুকে তল্লাশি এবং গামছা দিয়ে নাদেরুজ্জামানের চোখ বেঁধে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এরপর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। শাওন এক লাখ ৯১ হাজার টাকা নিয়ে যেখানে তার বাবাকে আটক রাখা হয় সেখানে যান। কিন্তু ওই টাকা নিয়ে বাকি টাকার জন্য চাপ দেয় সন্ত্রাসীরা। পরে শাওন বের হয়ে ডিবি পুলিশকে খবর দেন। অন্যদিকে র‌্যাব পরিচয়দানকারী ব্যক্তিরা শাওন হোসেনকে পালবাড়ি কাঁচা বাজার রোডের তপন দেবনাথের দোকানের সামনে টাকা নিয়ে যেতে বলেন। এরপর ডিবি পুলিশকে সাথে নিয়ে শাওন সেখানে যান। হাতেনাতে আবুল হাসান, ফারদিন হোসেন ফাহিম, ইসলাতুল ইসলাম প্রান্ত ও সবুজ মোল্লা ওরফে হুরাইয়াকে আটক এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকারের ভেতর থেকে নাদেরুজ্জামানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কৌশলে পালিয়ে যান তাদের সহযোগী খন্দকার মুক্তাকিন হোসেন রক্সি। এ ঘটনায় শাওন হোসেন কোতয়ালি থানায় মামলা করেন। এই মামলার তদন্ত শেষে উল্লিখিত পাঁচজনকে অভিযুক্ত করে সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে মানবজমিনের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

কয়রা উপজেলার মহেশ্বীপুর গ্রামে ঢুকে পড়ল সুন্দরবনের মায়াবী হরিণ

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন

নরসিংদীতে ছয় দিনের নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত মা

রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের “দূষণ দখলে কর্ণফুলী ও আমাদের করণীয়” 

সুনামগঞ্জের সুরমা ইউপি চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার প্রতিবাদে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

রাণীনগরের আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

নীলফামারী জেলা কারিগরি কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান রাজু আটক

জাতীয় পরিসংখ্যান দিবসের আমতলীতে র‌্যালী