বাংলাদেশ সকাল
শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে নিখোঁজ নারীকে পাওয়া গেছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পর হাওয়াইয়ের ফটোগ্রাফার ও অভিযাত্রী হান্নাহ কোবায়াশির খোঁজ পাওয়া গেছে। হান্নাহর পরিবার জানিয়েছে, তাকে নিরাপদ অবস্থায় পাওয়া গেছে।

এর আগে লস অ্যাঞ্জেলেসের পুলিশ দাবি করেছিল, হান্নাহ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে প্রবেশ করেছিলেন। তিনি ‘স্বেচ্ছায় অদৃশ্য হয়েছেন’ বলেও মত দিয়েছিল পুলিশ।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, দ্যা পিপল জানিয়েছে, হান্নাকে খুঁজে পাওয়ার বিষয়টি একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন তার বোন সিডনি কোবায়াশি ও মা ব্র্যান্ডি ইয়ি। বিবৃতিতে বলা হয়েছে, ‘গত এক মাস আমাদের পরিবার একটি অকল্পনীয় দুঃস্বপ্নের মধ্যে ছিল।’

আরও বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত স্বস্তি এবং কৃতজ্ঞ যে হান্নাহকে নিরাপদে পাওয়া গেছে। আমাদের এই সময়ে গোপনীয়তা প্রয়োজন, যাতে আমরা আমাদের এই কঠিন অভিজ্ঞতার রেশ কাটিয়ে উঠতে পারি।’

পরিবারটি তাদের প্রতি সহানুভূতি ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তবে হান্নাহকে কবে, কোথায় পাওয়া গেছে কিংবা কীভাবে তার সঙ্গে যোগাযোগ হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করেনি। এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হবে না বলেও জানিয়েছেন তাদের আইনজীবী।

এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, তাদের তদন্তই ঠিক। তারা জানতে পেরেছেন, হান্নাহ মেক্সিকোতেই অবস্থান করছেন। তবে এর বেশি কোনো তথ্য নেই।

জানা গেছে, ৩০ বছর বয়সী ফটোগ্রাফার হান্নাহ গত ১১ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। জীবনের স্বপ্নপূরণ করতে হাওয়াই থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভ্রমণে যাচ্ছিলেন তিনি। তবে যাত্রাপথে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিমান পরিবর্তন করার কথা ছিল তার। কিন্তু সেই ফ্লাইটে তিনি শেষ পর্যন্ত চড়েননি।

পরিবার জানিয়েছিল, নিখোঁজ হওয়ার সময়টিতে হান্নাহ অদ্ভুত এবং উদ্বেগজনক মেসেজ পাঠিয়েছিলেন।

হান্নাকে খুঁজতে তাঁর বাবা রায়ান কোবায়াশি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন। কিন্তু কয়েক দিন পর তার মরদেহ উদ্ধার করে রাজ্যটির পুলিশ। ধারণা করা হয়, রায়ান আত্মহত্যা করেছিলেন।

গত ১ ডিসেম্বর একটি ভিডিওতে দেখা যায়—হান্নাহ স্বাভাবিক অবস্থায় একা একা মেক্সিকোর তিজুয়ানাতে প্রবেশ করছেন। যদিও পরিবার দাবি করেছিল, হান্নাহ স্বেচ্ছায় মেক্সিকোতে যাননি।

হান্নার সন্ধান লাভের খবরে লস অ্যাঞ্জেলেস পুলিশ বলেছে, ‘তার গোপনীয়তার অধিকারকে আমরা সম্মান করি। তার প্রিয়জনদের উদ্বেগও আমরা বুঝতে পারি।’

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে প্রাণ গেলো ২ শ্রমিকের 

সাতক্ষীরাতে বাস-মাহিন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, একই পরিবারের আহত ৬

৫ শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকায় ছাত্র সমাবেশে যোগদানের ঘোষণা ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের 

কবি ও কলামিস্ট বিলাল মাহিনী’র জন্মদিন আজ 

আমি বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি : প্রধানমন্ত্রী

দিনাজপুরে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫, আহত ২৮

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি 

আত্রাইয়ে  ‘বাংলা ইশারা ভাষা’ দিবস উদযাপন

দেবহাটা গাজিহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি’র শান্তি সমাবেশ 

আপনাদের মাধ্যমে রাণীশংকৈলকে বদলাতে চায়,ব্যবসায়ীদের বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজু