বাংলাদেশ সকাল
রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লালমনিরহাটে মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

 

আল আমিন (বাবু), লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরাটের কালীগঞ্জ উপজেলার হাড়িশ্বহর দাখিল মাদ্রাসার সুপার মোজাহারুল ইসলাম সহ কমিটি কর্তৃক নিয়োগ বাণিজ্য ও দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও ভুক্তভোগী।

রবিবার দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। পরে ভুক্তভোগীরা ওই মাদ্রাসার সুপারের কক্ষে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ করেন।

এসময় অবৈধ নিয়োগ বাতিলসহ মাদ্রাসা সুপারের ব্যাপক অনিয়ম দূর্নীতি অভিযোগ করে পদত্যাগ দাবি করেন।

অভিভাবক তাজুল ইসলাম বলেন, বিভিন্ন পদে চাকুরী দিয়ে ৮৬লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেন মাদ্রাসার সুপার অনতিবিলম্বে সুপারের অনিয়ম দূর্নীতির তদন্ত করে অপসারন দাবী করেন তারা।

ভুক্তভোগী আয়া পদে নিয়োগ প্রাপ্ত শিউলি আক্তার জানান, আয়া পদে চাকুরির জন্য ১২ লক্ষ দিয়েছেন, তাকে নিয়োগ না দিয়ে অন্য কাউকে নিয়োগ দেয়া হয়েছে। সেই টাকা ফেরত চাইতে গেলে তাকে ও তার স্বামীকে মারধর করা হয়। সে আরো বলেন ” গরু ও জমি বিক্রি করে টাকা দিয়েছি চাকরির জন্য কিন্তু আমি চাকরি পাইনি, আমি এর সুষ্ঠু বিচার চাই।

এসময় হাড়িশ্বহর দাখিল মাদ্রাসার সুপার মোজাহারুল ইসলাম মাদ্রাসায় না থাকায় তিনি ফোনে বলেন “মাদ্রাসাটি এমপিও ভুক্ত হওয়ার পর থেকে অনেকেই আমার কাছে চাকরি চায়,ইতিপূর্বে যারা টাকা দিয়েছিলো তারা সবাই টাকা ফেরৎ নিয়েছে, শিউলি বেগম তার চাকরির জন্য আমাকে কোন টাকা দেয়নি সে তৎকালীন সভাপতি আবুল বাশার কে টাকা দিয়েছে, তার বিষয়ে আমি আর কিছুই জানিনা,নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে অনকে কিছু হয়েছে সেসব বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিস বরাবর দরখাস্ত দিয়েছি”।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যেতে যেতে পথে (আত্মকথা); আমার ছাত্রজীবন ৯ম পর্ব (প্রারম্ভিক কৈশোর, শুভ ইউ-টার্ন)

দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু সাঈদের পিতার ইন্তেকাল 

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

ভারতে নিয়ে পতিতালয়ে স্ত্রীকে বিক্রি; ফিরিয়ে আনলো যশোর পিবিআই

পাইকগাছায় শ্বশুর বাড়ির লোকজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারপিট করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

দেবহাটায় চাঁদাবাজ ইয়াছিনের বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ

রামগড়ে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উদযাপিত 

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে

কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত