বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শতবর্ষী ফজিলাতুন্নেসার পাশে মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ

 

এস এম জহিরুলইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার মানবিক কার্যক্রমের মাধ্যমে জেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। আজ মঙ্গলবার, নগরীর চুনকা পাঠাগারের সামনে শতবর্ষী ফল বিক্রেতা ফজিলাতুন্নেসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগের অংশ হিসেবে ফজিলাতুন্নেসাকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী—চাল, ডাল, তেল, চিনি, লবণ, পিঁয়াজ, আলু, কেক, বিস্কিট, রুটি, নুডুলস, বিছানার চাদর, নতুন কাপড় এবং তার ব্যবসার পুঁজি বৃদ্ধির জন্য নগদ অর্থ উপহার দেওয়া হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফজিলাতুন্নেসার অদম্য জীবনসংগ্রামের প্রশংসা করে বলেন, “শতবর্ষ বয়সেও তিনি আত্মসম্মান বজায় রেখে নিজের জীবিকা নিজে অর্জন করছেন, যা আমাদের সকলের জন্য অনুকরণীয়।” তিনি ফজিলাতুন্নেসার এই সংগ্রামকে বাংলার নারীদের সংগ্রামী মনোভাবের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, জেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ফজিলাতুন্নেসার বয়স্ক ভাতার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এই ধরনের সংগ্রামী মানুষদের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে এবং তাদের সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপহার বিতরণের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাইমা ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

এই মানবিক উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর মনে গভীর ছাপ ফেলেছে এবং ফজিলাতুন্নেসার মতো সংগ্রামী ব্যক্তিদের প্রতি সমাজের দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে আইনজীবীদের সঙ্গে বিচারপতির মতবিনিময়

পাইকগাছায় আচার্য পি সি রায়ের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

দলের কিছু মানুষ অন্যায় করেছে বলে আবারো দুর্নীতি ইস্যুতে সরব শোভনদেব

আরব আমিরাতে প্রতিদিন ১৪,০০০ ইফতার পরিবেশন করছে এমএসএস

নিরাপত্ততা ও জনসেবায়-র‌্যাব সাপোর্ট সেন্টার 

গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িতের দায়ে পোষাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন সভাপতি বহিষ্কার

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হলো শেখ রাসেল দিবস- ২০২৩

ডাসারে শাওন হত্যা মামলার এক নম্বর আসামী গ্রেফতার

ময়মনসিংহে বৃত্তির চেক বিতরণে ডিসির বিরুদ্ধে অপপ্রচার