বাংলাদেশ সকাল
বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

 

বাংলাদেশ সকাল ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কাজ নিয়ে শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে বলেন, ‘উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সাথে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ নেবেন।’

তিনি আশা প্রকাশ করেন, দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে যাতে তারা পুরোদমে কাজ শুরু করতে পারে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশনের প্রধানরা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন এবং কমিশনগুলির কার্যপরিধি (টিওআর) ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং সংশি¬ষ্ট কর্তৃপক্ষ কমিশনগুলোর জন্য অফিসের জায়গা খুঁজছে।

সংলাপকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উলে¬খ করে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে যোগ দিতে আমন্ত্রণ জানানো হবে এবং উপদেষ্টা পরিষদ রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবে।

আলম বলেন, সংস্কার কমিশনগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ রিপোর্ট জমা দেবে এবং তারপর উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

অন্তর্র্বতী সরকার সমালোচনাকে স্বাগত জানায় উলে¬খ করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে এবং কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়।

পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) পরিস্থিতি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বৃহত্তর এলাকা এবং তিনি মনে করেন না পার্বত্য অঞ্চলে এখন কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি এখন অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন এর ৩য় মৃত্যু বার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিল

 বাড়ি-বাড়ি ফেরি করে ঔষধ বিক্রি অতঃপর জরিমানা

বাঁশখালী এমপি নাইট অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঁশখালী একাডেমীকে ০-১ গোলে পরাজিত করেছে ছনুয়া এফসি

অর্থ ছাড়া সেবা দেন না শিক্ষা অফিসার : অভিযোগ ৪৮ প্রধান শিক্ষককের 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নেত্রকোনা জেলার সভাপতি সৈয়দ সময়, সা: সম্পাদক বুলবুল 

রাণীশংকৈলে জবাইকরা গাভীন গরুর মাংস এতিম খানায় বিলি, কসাইকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

সাংবাদিক মাসউদ হত্যায় ১৩ জনকে আসামী করে থানায় মামলা; প্রেসক্লাব এখন আতংকের নাম

বরগুনার আমতলীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

নিম্ন ও মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিলেন মোঃ জাহিদুল ইসলাম মিয়া 

গ্রেটার সিলেট ইউকের পক্ষ হতে মৌলভীবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ