বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শায় সেপটিক ট্যাঙ্কে মিলল কলেজ ছাত্রীর লাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে জেসমিন আক্তার পিঙ্কি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আহসান কবির অঙ্কুর (২০) নামে তার এক সহপাঠীকে আটক করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬ ) কোম্পানি লে. কমান্ডার এম নাজিউর রহমান।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে যশোরের শার্শা থানা পুলিশ বুরুজবাগান এলাকার একটি সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহটি উদ্ধার করে।

নিহত শিক্ষার্থী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাউরিয়া কেরালকেতা গ্রামের জাকির হোসেনের মেয়ে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার নিশাদ আল-নাহিয়ান বলেন, যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তার পিঙ্কির মরদেহ নাভারন বুরুজবাগান এলাকায় তারই সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসায় আছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। বাড়ির সেপটিক ট্যাঙ্ক খুলে মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রেমের সম্পর্কের জেরে তাকে ডেকে নিয়ে এসে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার জন্য সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়।

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অঙ্কুরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ধর্মঘট

কাশিয়ানীতে কোরবানির জন্য প্রস্তুত ৬,৮৮৯ টি পশু

বিএমএসএস যশোর জেলা কমিটির সাফল্য কামনা করেছেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার

বরগুনায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা 

হাতিয়ার চানন্দী ইউনিয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস পালিত

আগুনে পোড়া রোগীদের সহায়তায় স্টেডফাস্ট কুরিয়ার এর মানবিক উদ্যোগ

বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের গুলি; ৯ জেলে জিম্মি

শিবপুরে বর্ণমালা কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত