স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলা যুবদল কতৃক আয়োজিত শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
১৪ আগষ্ট (বুধবার) বিকেলে উপজেলা যুবদল ব্যানারে ঈদগাঁও স্টেশনে দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলে অংশ নেন- উপজেলা যুবদলে আহবায়ক মোহা: কামাল হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক আজিজুল হক রুবেল,যুগ্ন আহবায়ক মো: আবু হেনা,মো: শাহজাহান, মো: আলমগীর, আবদুল্লাহ আল মামুন কাউছার ও সদস্য সচিব বেলাল উদ্দিনসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শেখ হাসিনাসহ তাঁর দোসর দের বিচার দাবী করেন। পরে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নেন।




















