বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া এলাকায় পুলিশের পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল বিদেশী মদসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতব্যাপী চালানো এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সন্ধ্যাকুড়ার কুখ্যাত মাদক সম্রাট মো. রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়ার সাকিব আল হাসান (১৯), সেলিম মিয়া (২৩), নলকুড়া রাবারড্যাম এলাকার শাহাদাত হোসেন এবং কুছাইকুড়ার অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল পৃথক অভিযান পরিচালনা করে। প্রথমে রাসেল মিয়ার বাড়ি ঘিরে ফেলা হয় এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে খাটের নিচ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া সাকিব, সেলিম, শাহাদাত ও আরমানের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ মোট ৫৫ বোতল বিদেশী মদ এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার রাসেল মিয়ার বিরুদ্ধে সাংবাদিক পিটানোসহ মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে। ওসি মো. আল আমিন বলেন, “জেলা পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করতে আমরা দিনরাত কাজ করছি। মাদক চক্র যত শক্তিশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গংগাচড়ায় আনসার (ভিডিপি) দলনেতা-দলনেত্রী’র দায়িত্বে অবহেলা, অনুপস্থিত নিজ কর্মস্থলে

ঝিকরগাছায় চলছে নিউ কারিকুলামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম

দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে প্রস্তুতি সভা

ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ইট ভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

বিয়ে করে নববধূকে নিয়ে ফেরার পথে বরের মৃত্যু

রাণীশংকৈলে দোকান ভাংচুর ও হুমকির মামলায় কাউন্সিলরসহ আটক  ২ 

রায়পুরা শিল্পী সংঘের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাদ্দাম

আবুধাবীতে প্রবাসী ফটিকছড়িবাসীর উদ্যোগে সনি’র গণ সংবর্ধনা

পাইকগাছায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া 

কালীগঞ্জের নির্বাহী কর্মকর্তার শুকনো খাবার বিতরণ