বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ঝিনাইগাতীতে মাহিন্দ্র উল্টে ড্রাইভারের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে মাহিন্দ্র গাড়ী উল্টে রেজাউল(৪৫) নামে এক ড্রাইভারের মৃত্যুের ঘটনা ঘটেছে। ২৩ নভেম্বর বুধবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার মধ্য দুপুরিয়া গ্রামের কাবুল আকন্দের ছেলে ও ২ সন্তানের জনক।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, রেজাউল দুপুরিয়া গ্রামের পাকা সড়ক সংলগ্ন এলাকা থেকে মাটি বুঝাই মাহিন্দ্র গাড়ীটি নিয়ে পার্শ্ববর্তী মাদারপুর গ্রামে রওনা দেয়। স্থানীয় তোতা মেম্বারের বাড়ীর পাশে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে গাড়ীটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমতাবস্থায় রেজাউল নিজেকে বাঁচাতে গাড়ী থেকে রাস্তা সংলগ্ন পুকুরে লাফ দেয়। বিধি বাম! এসময় মাটি বুঝাই ওই মাহিন্দ্র গাড়ীটিও রেজাউলের উপর উল্টে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের সহযোগীতায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর মাহিন্দ্র গাড়ী সড়িয়ে রেজাউলকে মৃতবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার এসআই তোফাজ্জল হোসেন, ফরিদ আহম্মেদ, এএসআই জিল্লুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করা সহ মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর ও ইউডি মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকা এর মোড়ক উন্মোচন 

চান্দগাঁও আবাসিকে ফ্ল্যাটের হিস্যা চাইতে গিয়ে রক্তাক্ত ভূমির মালিক

সংবাদ সম্মেলন সাবেক ছাত্রদল নেতার হামলা, সাংবাদিকসহ লাঞ্ছিত ৫

রঙ্গিন ফুলকপি চাষ করে সফলতার সপ্ন দেখছেন কলেজ ছাত্র মুস্তাক 

কালাইয়ে ফিলিস্তিনের ত্রাণ বহরে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ- মানববন্ধন 

যশোরের বাঘারপাড়ার সেই ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

রামগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত 

চিকিৎসা করতে এসে প্রতারণার ফাঁদে ঢাকার রাজবাড়ীর দম্পতি

রাণীশংকৈলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের জানাজা ও দাফন সম্পন্ন 

আ’লীগ ক্ষমতায় আছে বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে-সাংসদ এনামুল